SSC-মামলায় বাতিল গোটা প্যানেল , ২৪ হাজারের বেশি শূন্যপদ, বাড়ছে নিয়োগ নিয়ে আশা?

SSC নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে আদালত। আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৫হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়ে গেছে। আর এই নিয়েই এখন চলছে রাজ্যজুড়ে আলোচনা।আদালতের রায়ে এবার আশা জাগছে আন্দোলনরত চাকরি প্রার্থীদের। সেই সাথে আশা বাড়ছে নতুন নিয়োগের।
উল্লেখ্য, ২০১৬ সালে এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ এবং একই বছরে স্কুলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় এদিনের রায়। এই নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ছিল ২৪ হাজার ৬৪০। কিন্তু, নিয়োগ করা হয়েছিল ১ হাজার ১১৩ জনকে। এর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। সোমবার সেই যাবতীয় পদ মিলিয়ে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট।
পূর্ববর্তী যে শূন্যপদগুলি ছিল, তা কি বজায় থাকবে? এই প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘পূর্ববর্তী শূন্যপদ থাকবে। ২৪ হাজার ৬৪০টি শূন্যপদ যা চারটি নিয়োগ প্রক্রিয়ায় ছিল তা থাকবে।’ তিনি আরও বলেন, ‘বঞ্চিতদের সুযোগ দেওয়ার জন্য এই লড়াই। তা প্রথম থেকে ইস্যু ছিল।’
একসময় চুল কেটে চাকরির জন্য হাহাকার করতে শোনা গিয়েছিল রাসমণি পাত্রকে। এই রায় শোনার পর তাঁর চোখে দল। তিনি বলেন, ‘আমাদের দিকেও আদালত যাতে মানবিক দৃষ্টি নিক্ষেপ করে এমনটাই আবেদন করব।
এদিন বিচারপতি বসাক বলেন, ‘ SSC প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের ফেরত দিতে হবে বেতন।’ যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁদের বেতন ফেরত দিতে হবে। CBI তদন্ত চলবে। বেআইনিভাবে যাঁরা সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি পেয়েছিলেন তাঁদের হেফাজতে নিতে পারবে CBI।
আদালত এদিন রায়ে জানায়, ‘চার সপ্তাহের মধ্যে জেলাশাসকরা বেআইনি নিয়োগ পাওয়াদের চিহ্নিত করে টাকা ফেরানোর ব্যাবস্থা করবে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে সিবিআইকে। সুপার নিউমেরিক পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত করবে। কার বা কাদের মদতে তা হয়েছে, তা খুঁজে বার করতে হবে।