মিঠাই আর সিডের কারণেই ধারাবাহিকের এই হাল, বিতর্কে মুখ খুললেন অনস্ক্রিন বাবা সমরেশ

জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘মিঠাই’। রোজ সন্ধ্যে ৮টা বাজলেই যেন পরিবারের সকলেই এই ধারাবাহিক দেখতে বসে পড়েন । যেখানে সিদ্ধাথ মিঠাই এর রসায়ন দর্শকদের মনে বেশ সারা ফেলেছে। তাদের খুনসুটি ভালোবাসা রাগারাগি সবই যেন দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু এদিকে সম্প্রতি ‘মিঠাই’ ধারাবাহিকটি অন্য সিরিয়ালের তুলনায় থেকে খানিকটা পিছিয়ে রয়েছে। কিন্তু কেন হলো হঠাৎ এমনটা।

যে ধারাবাহিক ছিল দর্শকের চোখের মণি, তার হাল এরকম কী করে হল সেটা নিয়েই এখন চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায় । সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে একের পর এক পোস্ট । বেশির ভাগ মানুষই যেন দোষ দিচ্ছে সৌমিতৃষা কুণ্ডু আর আদৃত রায়কে। কারণ তাঁদের ধারণা মিঠাই আর সিদ্ধার্থের ঝামেলার কারণেই ‘মিঠাই’ ধারাবাহিকের এই হাল হয়েছে।

তবে এবার আর চুপ নয়, মিঠাই আর সিডকে নিয়ে কথা বললেন তাঁদের অনস্ক্রিন বাবা সমরেশ। কিন্তু আদৃত আর সৌমিতৃষাকে নিয়ে কী জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কৌশিক চক্রবর্তী?

কৌশিকবাবু জানালেন, ‘অনেক সংবাদমাধ্যমেই আদৃত আর সৌমিতৃষার সম্পর্ক নিয়ে অনেক কথা হচ্ছে। তবে আমি দর্শকদের অনুরোধ করব সেসবে কান না দিতে। দশটা বাটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি তো লাগবেই। তা মিটেও যাবে। মান অভিমান হবে আবার ভাব ভালোবাসাও হবে।’

তবে সেই একই কথাই এর আগে জানিয়েছিলেন সৌমিতৃষা কুন্ডু। এমনকি আদৃত এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন, ‘লোকেরা শো’টা দেখছে সেটা এনজয় করুক। আর আমাদের ব্যক্তিগত জীবনে কার সাথে কী সম্পর্ক, কে কত বন্ধু… আমি অনেকসময়ই দেখি কিছু পেজে মানুষজন স্টুপিড জিনিসপত্র লেখে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *