“ভালোবাসা থাকলে মিষ্টি তো হবেই”-TMC র দেয়া শরবত খেয়ে আর কি বললেন দিলীপ?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর রাজনীতির অঙ্গনে প্রায় দিনই শিরোনমে থাকছে বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম। আর এবার তিনি TMC র আমন্ত্রণে সভায় হাজির হয়ে সেখানে দিলেন ভাষণ। আর সেই প্রসঙ্গে জানতে চাইলেই দিলীপ ঘোষ বললেন অনেক কথা।

সবুজ পাঞ্জাবি পরে তৃণমূলের মঞ্চে হাজির হওয়া প্রসঙ্গে বলেন, ‘রংটা কারও কেনা নয়। আর পরব, উৎসব, দুর্গা পুজো হলে আমি যাব না? প্রণাম করব না? ওরা আমাকে ডেকেছে, আমি তো তাদের ধন্যবাদ দিই। আমাকে তোমরা মঞ্চে বসিয়েছ। আমাকে ওরাই ভাষণ দিতে বলেছে, ওরা শরবত খাইয়েছে, আমার সঙ্গে ওরা গলা মিলিয়েছে, কোলাকুলি করেছে, আমি বললাম শরবতটা বেশি মিষ্টি হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য, এমনটাই মনে হচ্ছে।’

‘ভালোবাসা থাকলে মিষ্টি তো হবেই। কালকে ওঁরা ভালোবেসে খাইয়েছে। চিনি খাই না। কিন্তু, ওদের ভালোবাসাটা খেয়েছি।’