হেলমেট ছাড়া বাইকে স্কুল ছাত্র, বেলাগাম গতি, রাস্তায় ছিটকে মৃত ২ আহত ১

সারাদিনের খুশির ঈদ হতাহত করেই বদলে গেল শোকে। ঈদের আনন্দে বাইক নিয়ে ঘুইরতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো দুই স্কুল পড়ুয়ার। সেই সাথে আহত হয়েছে আরও এক নাবালক পড়ুয়া।
মালদা-মানিকচক রাজ্য সড়কে গुरुবার বিকেলে এক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। ইংরেজবাজার থানার अंतর্গত কেষ্টনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় একটি হাইস্কুলের অষ্টম ও দশম শ্রেণির ছাত্র সরফরাজ মোমিন (১৪) ও আলিম মোমিন (১৮)।
তারা সকলেই লালাপুর গ্রামের, অমৃতি অঞ্চলের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছতেই ঈদের আনন্দ মুহূর্তে শোকে পরিণত হয়। দুর্ঘটনার কারণ নিয়ে গ্রামবাসীদের বক্তব্যের সাথে পুলিশের প্রাথমিক তদন্তের তথ্যের মধ্যে কিছু অমিল রয়েছে।
পুলিশ জানাচ্ছে, কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি, বেলাগাম গতি এবং কারও মাথায় হেলমেট না থাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওদের মৃত্যু হয়েছে।