“ক্ষমতায় এলেই ৫ হাজার টাকা ভাতা!”-জেল খাটা BJP কর্মীদের জন্য ঘোষণা শুভেন্দুর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।আবার অনেকে নির্বাচনের প্রচারে গিয়ে জনতাকে দিচ্ছেন বড় বড় প্রতিশ্রুতি।

মঙ্গলবার হরিপুরে একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।। সেখানেই তিনি বলেন ” ‘মিথ্যা মামলায়’ যত BJP কর্মী জেল খেটেছেন, আমরা ক্ষমতায় এলে তাঁদের সংগ্রামী ভাতা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘নন্দীগ্রামের IC খুব বেড়েছেন। বেশি বাড়বেন না। এটা সতর্কবাতা, হুঁশিয়ারি নয়। যাঁরা মিথ্যা রিপোর্ট দিয়ে আমাদের কর্মীদের জেল খাটিয়েছে তাঁদের নাম লেখা রয়েছে।’

এদিকে পালটা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। এখন এই টাকা দেব, ভাতা দেব, এগুলো ঘোষণা করা যায় না। BJP জানে জীবনে ক্ষমতায় আসবে না। অর্থাৎ এই ভাতা দিতেই হবে না। সেই কারণে হাস্যকরভাবে সংগ্রামী ভাতা ঘোষণা করা হয়েছে। এতে ওদের দলের লোকেরাই হাসছে। এরা দেব বলে দেয় না। আগে বলেছিল ১৫ লাখ পার অ্যাকাউন্ট। ওরা জানে জীবনে ক্ষমতায় আসবে না। তাই মুখে লাগামও থাকে না।’