উত্তরবঙ্গে বিপাকে গেরুয়া, BJP-কে সমর্থন না করার ঘোষণা করলো বড় সংগঠন

দার্জিলিংয়ে বিজেপি বিধায়ক নির্দল হিসেবে লড়াই করছেন, অন্যদিকে কোচবিহারে অনন্ত মহারাজের বেসুরো গান। এই সুযোগে উত্তরবঙ্গের পাহাড় কেন্দ্রিক চারটি আসনে আধিপত্য বিস্তার করতে তৎপর তৃণমূল কংগ্রেস।
এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন না করার ঘোষণা দিয়েছে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। উত্তরবঙ্গে আর বিজেপির পাশে থাকবে না এই সংগঠন। বরং তৃণমূলকে সমর্থন করবে তারা।
উল্লেখ্য, কোচবিহারে দুটি সক্রিয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন রয়েছে। একটির নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ।
তৃণমূলকে সমর্থন করলেও, দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, ইস্তাহারে যদি রাজবংশী জনজাতির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা না থাকে, তাহলে তারা নোটায় ভোট দেবে।
শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনই ঘোষণা করেছেন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।