‘ইয়ার্কি হচ্ছে! মহানায়ককে নিয়ে ব্যবসা বন্ধ হোক…’, ‘অতি উত্তম’ নিয়ে বিস্ফোরক ভাস্কর

সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘অতি উত্তম।’ছবি নিয়ে নানা আলোচনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় উঠে এল একেবারে অন্যরকম একটি পোস্ট। অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের পোস্ট নজরে এসেছে সকলের।
‘অতি উত্তম’ চলচ্চিত্র এসেছে। পরিচালক সৃজিত বাবু… সবাই উত্তম উত্তম করছে… উনি(পরিচালক) দারুণএকটা কাজ করেছেন এতে কোনো সন্দেহ নেই…। কিন্তু, খুবই দুঃখের…। সেই যুগ ফিরিয়ে আনতে পারবেন না…। এই যুগে সেটা সম্ভবও নয়। সেই প্রজজোক, সেই সংলাপ, সেই গল্প, সেই চিত্রনাট্য, সেই গান, সেই গীতিকার, সেই সুরকার, সেই গায়ক, সেই পরিচালক, সেই সম্পাদক, সেই সব সহ-অভিনেতা, সেই দর্শক, সেই সব মানুষ যারা ক্যামেরার পিছনে কাজ করে (আসল নায়ক) কেউ নেই!! উনি (উত্তম কুমার) কতটা অসহায়…। একা। সেটা বোঝা গেল…।’
তিনি আরও লেখেন, ‘এ যেন একটা ফুলের বাগান থেকে একটা ফুল এনে বসিয়ে দেওয়া হয়েছে!! সুতরাং, অনেক তো হল। গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক…। তেমন হলে ওঁর Original ছবিগুলো সুন্দর করে রঙ্গিন করে ধুমধাম করে Commercialy হল-এ Re-Release করা হোক…। সুন্দর (ফালতু নয়) ব্যবসা দেবে। আপনাদের উত্তম হোক…। কুমারটা আর নাই বা জুড়লেন।’
সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ভাস্করের মন্তব্য, ‘সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে একা উত্তম কুমারই অসহায়। ছবিতে কোনও ভালো গান যেমন নেই। তেমনই ছবিতে কারও কোনও অভিনয়ও ভালো নয়। পুরো বিষয়টিই একেবারে বালখিল্য।’ তিনি আরও বলেন, ‘এতে যদিও মহানায়কের কোনও ক্ষতি হবে না। বরং, বাংলা ছবির আরও অধঃপতনে হবে।’