WBSEDCL: ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে কোথায় যোগাযোগ? রইল হেল্পলাইন নম্বর

গোটা জলপাইগুড়ি ঝড়ের কবলে পড়েছে। উত্তরের অন্যান্য জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড়বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।

গরমের দাবদাহ শুরু হয়ে গিয়েছে দক্ষিণের একাধিক জেলাতেও। এর মধ্যে লোডশেডিং হলে অভিযোগ জানাবেন কোথায়? দেখে নিন যোগাযোগ নম্বরের তালিকা।

রাজ্য বিদ্যুৎ পর্ষদের জেলায় জেলায় নির্দিষ্ট বিদ্যুৎ বিভাগ রয়েছে। নির্দিষ্ট কোনও অঞ্চলে বিদ্যুৎ সংযোগের অসুবিধা হলে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে।

সাধারণ অভিযোগের জন্য:

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা: 8900793503 / 8900793504
টোল ফ্রি নম্বর: 19121 (সারা দিনের যে কোনও সময়)

উত্তর ২৪ পরগনা জেলার এলাকাভিত্তিক যোগাযোগ নম্বর:

হাবড়া: 03216-237147
অশোকনগর: 03216-221357
গাইঘাটা: 03215-252224
গোবরডাঙা: 03216-249422
গুমা: 03216-227045/48
বনগাঁ: 03215-255166
গঙ্গাপোতা: 03215-262805
ঠাকুরনগর: 03215-244618
বাগদা: 03215-263263
গোপালনগর: 03215-260213
ব্যারাকপুর: 2592-0049
রহরা: 2568-2034
সোদপুর: 2595-2772
আগরপাড়া: 2565-5933
অরবিন্দ নগর: 2541-2778
নৈহাটি: 2581-2514
কাঁচড়াপাড়া: 2502-6180
হালিশহর: 2585-8687
ভাটপাড়া: 2581-2764
কাঁকিনাড়া: 2581-3206
বারাসত: 2552-3226
barast-২: 2584-0418/17
মধ্যমগ্রাম: 2538-3026
নবপল্লী: 2542-3690
নোয়াপাড়া: 2542-2795
দত্তপুকুর: 2536-5514
জিরাট: 2536-3712
কদম্বগাছি: 2562-9772
বসিরহাট: 03217-265235/03