“আমি রিটায়ার্ড নই, টায়ার্ডও নই’, ব্যাট হাতে মাঠে নেমে কীর্তিকে খোঁচা দিলেন দিলীপ

ভোট যত কাছে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।একে অপরকে আক্রমণ শানাচ্ছে কথার মাধ্যমে। সম্প্রতি বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘মা-বাবা’র পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। আর এবার তিনি খোঁচা দিলেন তৃণমূল প্রাথী কীর্তি আজাদ কে।

কীর্তি আজাদকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নই, টায়ার্ডও নই। আমি এখনও সেভাবেই খেলি। যে মাঠে যাই সেখানেই খেলি, যেমন পিচ পাই তেমন খেলি এবং জিতি। জবাব তো ইঞ্চিতে ইঞ্চিতে আমরা দেব। ওরা তো তালই পাবে না, কখন নির্বাচন পার হয়ে যাবে।’

মিশনের শোকজের নোটিশের জবাব দিয়েছেন কি না, ‘সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, দিলীপ বলেন, সব উত্তর দেওয়া হয়ে গিয়েছে। যা বলেছি সেটাই জানিয়েছি। আমি তো সংবাদমাধ্য়মে জানিয়েই দিয়েছি। কিন্তু যেহেতু ফর্ম্যালিটি আছে, তাই লিখিতভাবে জানিয়েছি। সবদিকই রেখেছি, খোলা রেখেছি সবদিক। আমিই আছি, আর কেউ নেই মার্কেটে।’