“ট্যাক্স নিয়ে টেররিজম চলছে দেশে!” -শাস্তির গ্যারান্টি দিলেন রাহুল গান্ধী

ইডি, সিবিআই-এর নাম করে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কড়া হুঁশিয়ারি দিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এজেন্সিগুলোর উদ্দেশে রাহুল বলেন, ‘এই সরকারও কিন্তু একদিন বদলাবে। ইডি-সিবিআই নিজেদের কাজ করলে কিছু বলার ছিল না। তা তারা করছে না। আপনারা কিন্তু সাবধান হোন। যে দিন এই সরকারের গদি উল্টোবে, বর্তমান সরকারের কথায় বিরোধীদের প্রতি অন্যায় করলে কঠোর শাস্তির মুখে পড়বেন।’

রাহুল শু এ দিন তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন। সেখানে লিখেছেন, ‘যারা গণতন্ত্রের বস্ত্রহরণ করছে, সরকার পরিবর্তন হলে তাদের বিরুদ্ধে নিশ্চিত ভাবেই ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থা এমনই হবে যে ভবিষ্যতে এই সব করার সাহস আর কেউ পাবে না। এটা আমার গ্যারান্টি।’

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, ইডি-সিবিআইকে যেমন তিনি এ দিন হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই এই পোস্টে ইঙ্গিত করেছেন মোদী সরকারকে। বার্তাও স্পষ্ট, এজেন্সিকে ব্যবহার করে যাঁরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দিচ্ছেন না, তার সম্মানহানি করছেন, তাঁদের বিরুদ্ধে সময় এলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।