পর্যটকদের জন্য বিশেষ আয়োজন, শান্তিনিকেতনের দোল নিয়ে এলো বিরাট সুখবর

শান্তিনিকেতন বলা মানেই দোল উৎসব। কিন্তু এবার, বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও বসন্তোৎসবের আয়োজন নিয়ে কোনও বৈঠক করেনি। ফলে এই ঐতিহ্যবাহী উৎসবের ভবিষ্যৎ অনিশ্চিত।

বসন্তোৎসব বন্ধ হলে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাই এই অবস্থায়, পর্যটকদের জন্য পাড়ায় পাড়ায় দোল উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোনাঝুরিতে কোনও অনুষ্ঠান না হলেও, এই উদ্যোগের মাধ্যমে শান্তিনিকেতনে পর্যটকদের সমাগমের সম্ভাবনা তৈরি হয়েছে।

কলকাতা থেকে আসা বাস ও গাড়িগুলি বিনয় ভবন মাঠে পার্ক করতে পারবে।ছোট গাড়িগুলি শিক্ষা ভবন মোড়ের দিকে এগিয়ে লালবাঁধ পার্কিংয়ে পার্ক করতে পারবে।বর্ধমান থেকে আসা গাড়িগুলি লালবাঁধে পার্কিং করবে।বোলপুর স্টেশন থেকে টোটোতে সোনাঝুরি হাট যাওয়ার জন্য লজ মোড় পেরিয়ে শ্যামবাটি হয়ে গোয়ালপাড়ার রাস্তা ধরতে হবে।লাভপুর ও আমোদপুর থেকে আসা গাড়িগুলি গোয়ালপাড়ার রাস্তা ধরে সোনাঝুরিতে পার্ক করতে পারবে।সমস্ত বাসগুলি বিনয় ভবন পার্কিংয়ে পার্ক করতে পারবে।২৫ মার্চ বিশ্বভারতীয় মিউজিয়াম ও আশ্রম এলাকা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।৪৫ রোডে আসা বাইক যাত্রীদের বাইক পার্ক সাঁতারপুকুরে করতে হবে।

বসন্তোৎসবের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে পাড়ায় পাড়ায় দোল উৎসবের আয়োজন করা হচ্ছে।পর্যটকদের জন্য ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে।