BigNews: চাকরি নিয়ে বড় ঘোষণা মমতার, বেকার যুবকদের দিলেন সুখবর

আধুনিক প্রযুক্তি যেমন কেড়ে নিয়েছে পুরোনো আমলের বিভিন্ন কাজ। সেরকমই জন্ম দিয়েছে নতুন নতুন কাজের পদ। আর এব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

নতুন যুগের সাথে তাল মিলিয়ে যে সমস্ত তরুণ-তরুণী নিজেদের তৈরী করছেন তারা সুযোগ পাচ্ছেন দেশের বড় বড় বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানে। কারণ সব প্রতিস্তাহনেরই যোগ্য কাজের লোকের প্রয়োজন।

আর এই বিষয়েই উদ্যেগী হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন রাজ্যে চাকরি মেলার আয়োজন করা হবে। তিনি বলেন ‘আরও ৩০ হাজার চাকরি তৈরী রয়েছে। আইটিআই ও পলিটেকনিকে স্কিল টেনিং দিচ্ছি। জব ফেয়ার করছি আমরা।। চাকরি প্রাথী ও চাকরি দাতাদের মিলিয়ে দিচ্ছি। ইতিমধ্যে ৩০ হাজার চাকরি তৈরিও আছে । স্কিল ট্রেনিং যারা নিয়েছেন, তাদের চাকরি দেওয়া হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *