BigNews: কালী নিয়ে BIG STEP নিলো ভারত সরকার, বন্ধ করে দেওয়া হলো একদম

সম্প্রতি দেশজুড়ে লিনা মনি মেকালাইয়ের ‘কালী’ ছবির পোস্টের নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ‘মা কালীকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে আমাদের হাই কমিশন সেই বিষয়ে অটোয়াতে বিবৃতি দিয়েছে। জানানো হয়েছে ছবির বিষয় প্ররোচনা মূলক। কানাডা প্রসহংকে বলেছিলাম এই নিয়ে পদক্ষেপ করতে। োর করেছে। দু জন সংগঠকই ক্ষমা চেয়েছে। ছবি আর দেখানো হচ্ছে না কানাডায়।’
অপরদিকে কালী বিতর্ক চড়ম আকার নেওয়ায় পরিচালকের বিরুদ্ধে জারি কড়া হয়েছে লুক আউট নোটিস। মধ্যপ্রদেশ পুলিশ জারি করেছে এই লুক আউট নোটিস। কানাডায় সিনেমার পোষ্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পোস্টারে কালী রূপে সজ্জিত এক নারী ধূমপান করছেন।সেই সাথে দেখা যাচ্ছে রূপান্তরকামিদের সাত রঙা পতাকা। আর এই পোস্টারই মানুষের ভাবাবেগকে আঘাত করেছে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।