মিলবে ১০ মাসের বকেয়া, একলাফে ৪০% বেতন বৃদ্ধি! বড় ঘোষণা করলেন মন্ত্রী

পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) রাজ্যের শিক্ষাবন্ধুদের জন্য এক বিরাট খবর ঘোষণা করেছে। মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, শিক্ষাবন্ধুদের বেতন প্রায় ৪০% বৃদ্ধি করা হবে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তে রাজ্য সরকারের অর্থ দফতর অনুমোদন দিয়েছে।

২০১৮ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবন্ধুদের বেতন ৫,৯৫৪ টাকা থেকে ৮,৩৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এই বৃদ্ধি এখনও কার্যকর হয়নি। এবার ভোটের মুখে রাজ্য সরকার এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে।

মানস ভ্যুঁইয়া এই ঘোষণা করে বলেন, ‘যে তিন হাজার ৩৩৭ জন শিক্ষাবন্ধুর টাকা বাকি ছিল তাঁদের তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য মোট ৯ কোটি ১৯ লাখ টাকা খরচ হচ্ছে।’

তিনি বলেন, ‘২০১৮ সালের মার্চ মাসে শিক্ষাবন্ধুদের বেতন বাড়ানো হয়েছিল। কিন্তু, তা চালু হয় ২০১৯ সালে। সেই এরিয়ার টাকা এবার সরকার মিটিয়ে দেবে। এপ্রিল মাস থেকেই তা পাওয়া যাবে। রাজ্য সংশ্লিষ্ট খাতে ৯ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ করেছে।’

২০১৮ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবন্ধুদের বেতন ৫,৯৫৪ টাকা থেকে ৮,৩৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এই বৃদ্ধি এখনও কার্যকর হয়নি। এবার ভোটের মুখে রাজ্য সরকার এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে।

সূত্রের খবর, চলতি বছরের আগামী এপ্রিল থেকেই এই বর্ধিত বেতনক্রম কার্যকর হবে। প্রায় ৩,৩৩৭ জন শিক্ষাবন্ধু এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই বর্ধিত বেতনক্রম বাবদ রাজ্যের খরচ হবে প্রায় ৯.১৯ কোটি টাকা।