সমুদ্রের গভীরে রহস্যময় ঘটনা! এই কারণেই থমকে যায় ফেসবুক-ইনস্টাগ্রাম?

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বজুড়ে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ডাউন ছিল।লোহিত সাগরের নীচে কমপক্ষে চারটি ফাইবার অপটিক কেবল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই কেবলগুলি ৯৭ শতাংশ ইন্টারনেট ট্র্যাফিক বহন করে।কেবলগুলি মেরামত করতে বছরের মাঝামাঝি সময় পর্যন্ত লাগতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বজুড়ে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে অসুবিধার সম্মুখীন হন। ঘণ্টাখানেক পরে পরিষেবা পুনরুদ্ধার করা হয়, তবে এই ঘটনায় অনেকের মনেই প্রশ্ন জাগে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লোহিত সাগরের নীচে কমপক্ষে চারটি ফাইবার অপটিক কেবল নষ্ট হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এই কেবলগুলি ৯৭ শতাংশ ইন্টারনেট ট্র্যাফিক বহন করে।

মরিশাসের সংস্থা আফ্রিকার পরিষেবা প্রদানকারী SEACOM ফাইবার অপটিক জানিয়েছে, বছরের মাঝামাঝি সময়ের আগে এই কেবলগুলি মেরামত করা সম্ভব নয়।

ভারতীয় টেলিকম সংস্থা টাটা কমিউনিকেশনস নিশ্চিত করেছে, ইয়েমেনের কাছে অপটিক ফাইবার কেবল নষ্ট হয়েছে। এর জেরে কিছু অংশে পরিষেবা বিঘ্নিত হয়েছে।

গত সপ্তাহ থেকেই লোহিত সাগরের নীচে ফাইবার অপটিক কেবল ড্যামেজ হওয়ার খবর শোনা যাচ্ছিল। হাউতিদের আক্রমণের জেরেই এমনটা ঘটেছে বলে জানাচ্ছে অধিকাংশ আন্তর্জাতিক মিডিয়া।

তবে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা এখনও পর্যন্ত হামলার বিষয়টি নিশ্চিত করেননি।