ইউক্রেন যুদ্ধ নিয়ে যে ফোনালাপ ফাঁস,বিপাকে পরে গিয়েছে ব্রিটেন

জার্মান বিমান বাহিনীর সদস্যদের মধ্যে ৩৮ মিনিটের একটি ফোনালাপ ফাঁস হয়েছে।ওই অডিওতে ব্রিটিশ সেনাবাহিনীর ইউক্রেনের সেনাবাহিনীকে সাহায্য করার অভিযোগ উঠেছে।ব্রিটিশ সরকার এখনও এই অভিযোগ অস্বীকার করেনি।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোনালাপকে পশ্চিমা দেশগুলির ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দেখছে।

ফাঁস হওয়া অডিওতে জার্মান বিমান বাহিনীর দুই কর্মকর্তাকে কথোপকথন করতে শোনা যাচ্ছে।তাদের কথোপকথন থেকে জানা যাচ্ছে, ব্রিটিশ সেনারা ইউক্রেনীয় সেনাদেরকে কার্চ সেতু লক্ষ্য করে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সাহায্য করেছে।লেফটেন্যান্ট জেনারেল ইনগো গেরহার্ৎজ নামে এক জার্মান কর্মকর্তা ফোনে বলেন, ফ্রান্স সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে না, কিন্তু ব্রিটিশরা করছে।রুশ গোয়েন্দারা ওই অডিও হ্যাক করে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে।

জার্মান সরকার ওই ফোনালাপটি তাদের বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে হয়েছে বলে স্বীকার করেছে।ব্রিটিশ সরকার এখনও এই বিষয়ে কোন মন্তব্য করেনি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই ফোনালাপকে পশ্চিমা দেশগুলির “ষড়যন্ত্র” ও “মিথ্যাচার” হিসেবে দাবি করেছেন।

এই ফাঁস ফোনালাপ ব্রিটেনের জন্য বিব্রতকর হতে পারে।এটি পশ্চিমা দেশগুলির ইউক্রেনে অস্ত্র সরবরাহের নীতি নিয়ে প্রশ্ন উত্থাপন করে।
এটি রাশিয়া ও পশ্চিমা দেশগুলির মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।