“যাবতীয় মামলা খারিজ করা হোক”-বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে মুখ খুললেন কল্যাণ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর তার দেওয়া পূর্ববর্তী রায়গুলির ভবিষ্যৎ অনিশ্চিত।আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া সকল রায় খারিজের দাবি জানিয়েছেন।কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে রায় দেওয়ার অভিযোগ তুলেছেন।

আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘আমি আবেদন নিয়ে এসেছি। এই সব যাবতীয় মামলা খারিজ করা হোক। সিঙ্গল বেঞ্চের বিচারপতি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন। তিনি রাজনৈতিকভাবে এই সব অর্ডার দিয়েছেন। কিছু আইনজীবী তাঁকে আবার মদত দিয়েছেন। তার সব অর্ডার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন এজলাসে অভিযোগ তোলেন, ‘তিনি একজন পলিটিক্যাল ম্যান। এমন মামলার তিনি রায় দিলেন যাতে তিনি পলিটিক্যাল কেরিয়ার গড়ে ফেললেন। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আরও দু’জন জজ আছেন, তাঁরাও যাবেন। সিট খুঁজছেন।’

শিবসেনাও (উদ্ধব)। দলের সাংসদ সঞ্জয় রাউত তুলোধনা করে বলেন, ‘যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের একজন কর্মরত বিচারপতি পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দেন, তার মানে তিনি ন্যায় বিচার করেননি। একটি পার্টির হয়ে কাজ করছিলেন।’

সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের পরবর্তী পদক্ষেপ এখনও নির্ধারণ করেনি।