SPORTS: ‘এটা ফূর্তির জায়গায় নয়’, IPL-এর আগে শ্রেয়সদের কড়া বার্তা দিলেন গম্ভীর

নিজের পুরনো দলে ফিরেছেন গৌতম গম্ভীর। ২ বছর ক্রিকেট ম্যানেজমেন্টে থাকার পর এবার নিজের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্সের থিঙ্ক ট্যাঙ্কে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গৌতম গম্ভীর ট্রফি জেতা ছাড়া আর কিছুই ভাবছেন না। তাঁর মতে, ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে IPL হচ্ছে সবথেকে কঠিন এবং তরুণ প্রজন্মের সব ক্রিকেটারকে এটা মাথায় রাখতে হবে। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘আমি IPL-এ প্রথম দিনেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, এটা সিরিয়াস ক্রিকেট। এটা বলিউড নয়, এটা পার্টি বা মজা করার জায়গায় নয়। এটা হচ্ছে মাঠে যাও ও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলো। এটাই হচ্ছে কারণ যেইজন্য আমি মনে করি এটা বিশ্বের অন্যতম কঠিন লিগ কারণ এখানে ঠিকঠাক ক্রিকেট খেলা হয়।’

IPL দিয়ে KKR-এর যাত্রা শুরু হলেও এখন নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি বিশ্বের চারটে লিগে রয়েছে। এরমধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাফল্যও পেয়েছে। গম্ভীর বলেন, ‘যদি সফল ফ্র্যাঞ্চাইজি হতে হয় তাহলে ক্রিকেট মাঠে নিজের সেরাটা দিতে হবে। আমি সবসময় বলেছি এটা গ্ল্যামার নয়, এটা হচ্ছে আমরা ক্রিকেট মাঠে কী করছি সেটা দেখা। KKR মাঠের বাইরে কী করছে সেটা দেখা উচিত নয়।’