তমলুক কেন্দ্রেই বিজেপির প্রার্থী হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! শুরু হয়েছে জোর জল্পনা

লোকসভা নির্বাচন (Loksabha Vote) ঘিরে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে তরঙ্গ। এই বার নতুন মোড় এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) রাজনীতিতে প্রবেশের মাধ্যমে। লোকসভা ভোটের আগেই হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সত্যের পক্ষের বিচারপতি:

এতদিন বিচারপতি হিসেবে সত্যের পক্ষে অবিচল ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার রায়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে চাকরিপ্রার্থীরা। কাউকে রেয়াত নয়। গত দুবছর থেকে একাধিক দুর্নীতির মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিয়ে সাড়া ফেলে দিয়েছেন বিচারপতি। সমাজের একাংশের কাছে তিনি হয়ে উঠেছেন ভগবান।

রাজনৈতিক দল নির্বাচন:

কোন দলে যোগ দিচ্ছেন তিনি? এই বিষয়ে বিচারপতি বলেন, ‘অনেক রাজনৈতিক দল আছে। বাম, কংগ্রেস, বিজেপি আছে। ছোট ছোট দলও আছে। তবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই।’ সূত্রের খবর, বিজেপিতে যোগদান করতে পারেন বিচারপতি। লোকসভা নির্বাচনেও নাকি প্রার্থী হতে পারেন তিনি।\

তবে সূত্রের খবর, তাতে সব কিছু পরিকল্পনামাফিক চললে, ইস্তফা দেওয়ার পর বিজেপিতে যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবং প্রার্থী হচ্ছেন পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে। যে কেন্দ্রে এখন খাতায়কলমে ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারীর পুত্র তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।