বিজেপির ১৯৫ জনের তালিকায় মুসলিম মাত্র এক! জেনেনিন BJP প্রার্থী আবদুল সালাম কে?

লোকসভা নির্বাচনের প্রথম ধাপের জন্য 195 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এই তালিকায় একজন মুসলিম প্রার্থী রয়েছেন। কেরালার মালাপ্পুরম থেকে লড়বেন আবদুল সালাম।

কেরালার 20টি আসনের মধ্যে গেরুয়া শিবির 12টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে একটি হল মালাপ্পুরম আসন।

এই কেন্দ্রের প্রার্থী আদুল সালাম কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ১৯৫২ সালে তিরুর এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত কালিকট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। ১৫০টির বেশি গবেষণা পত্র লিখেছেন তিনি। বায়োলজিক্যাল সায়েন্সের উপর ১৩টি বই রয়েছে তাঁর। এর আগে কেরালা এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাও করেন তিনি। জানা গিয়েছে, মোট ৬ কোটি ৪৭ লাখ টাকার সম্পত্তির অধিকারী BJP-র এই মুসলিম প্রার্থী।

এর আগে ২০২১ সালে কেরালায় বিধানসভা ভোটে লড়েছিলেন আবদুল সালাম। তবে পেয়েছিলেন মাত্র ৫.৩৩ শতাংশ ভোট।