“সাংসদ তহবিলের ২৫ কোটি কোথায় গেল?”-অভিযোগ সায়ন্তিকার, পালটা দিলেন সুভাষ

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে সাংসদ তহবিলের অর্থের অপব্যবহারের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন যে, গত পাঁচ বছরে সুভাষ সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এলাকা উন্নয়ন তহবিলে মোট ২৫ কোটি টাকা পেয়েছেন। কিন্তু এই অর্থ কোথায় খরচ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার বাঁকুড়ার ছাতনার শিউলীপাহাড়ি গ্রামে একটি পথশ্রী প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুভাষ সরকার প্রতি বছর পাঁচ কোটি টাকা করে মোট ২৫ কোটি টাকা পেয়েছেন। কিন্তু এই টাকায় এলাকার কোন উন্নতি হয়নি। ঘোষের গ্রামে একজন দেওয়াল চাপা পড়ে মারা গেছেন। মানুষের উন্নয়নের জন্য কিছুই করেননি।”
তিনি আরও বলেন, “একশো দিনের কাজ, আবাস যোজনা, গ্যাসের দাম নিয়েও কেন্দ্রীয় সরকার ব্যর্থ।”
অন্যদিকে, বিজেপি সাংসদ সুভাষ সরকার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “তিনি চাইলে সব হিসেব দিয়ে দেব।”
সায়ন্তিকা বলেন, ‘লক্ষীর ভাণ্ডারের টাকা ৫০০ থেকে ১০০০ হয়েছে, কিন্তু রান্নার গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার কমায়নি।’
বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘২০১৯ থেকে ২৪ কতো টাকা পাওয়া গিয়েছে ওঁর জানা উচিৎ। একবার যেন উনি আমার সঙ্গে দেখা করেন, সব হিসেব দিয়ে দেবো।’