বারাণসীতে মোদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী কে? দেখেনিন কংগ্রেসের সম্ভাব্য তালিকা

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর বিপক্ষে কে লড়বেন?

কংগ্রেস সূত্রে খবর, বারাণসী থেকে টিকিট পেতে পারেন অজয় রাই। সমাজবাদী পার্টির সাথে আসন সমঝোতার পর বারাণসী কংগ্রেসের ঝুলিতে পড়েছে। অজয় রাই একজন অভিজ্ঞ নেতা এবং তিনি ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে লড়েছিলেন।

অন্যান্য আসন

  • রায়বরেলি: সোনিয়া গান্ধীর রাজ্যসভায় যাওয়ার পর এই আসনে প্রিয়াঙ্কা গান্ধী লড়তে পারেন।
  • আমেঠি: রাহুল গান্ধীকেই ফের একবার দাঁড় করানো হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।
  • সাহারানপুর: ইমরান মাসুদ এই কেন্দ্র থেকে লড়তে পারেন।
  • সীতাপুর: প্রাক্তন বিধায়ক রাকেশ রাঠোরকে টিকিট দেওয়া হতে পারে।
  • বারাবাঙ্কি: তনুজ পুঁনিয়া লড়তে পারেন।
  • ঝাঁসি: প্রাক্তন সাংসদ প্রদীপ জৈন লড়তে পারেন।
  • গাজিয়াবাদ: ডলি শর্মা লড়তে পারেন।
  • মহারাজগঞ্জ: বিধায়ক বীরেন্দ্র চৌধুরী লড়তে পারেন।
  • ফতেপুর সিকরি: রমানাথ শিকরওয়ার লড়তে পারেন।
  • কানপুর নগর: অলোক মিশ্র, অজয় কপুর, বিকাশ অবস্তি এবং কৃষ্ণমার মধ্যে একজন লড়তে পারেন।
  • মথুরা: প্রাক্তন বিধান পরিষদের সদস্য প্রদীপ মাথুর লড়তে পারেন।
  • দেওরিয়া: পণ্ডিত রাজকুমার রাওয়াত লড়তে পারেন।
  • বাঁশগাঁও: অখিলেশ প্রতাপ সিং কিংবা অজয় লাল্লু লড়তে পারেন।
  • বুলন্দশহর: কমল কিশোর অথবা অনুপ প্রসাদ লড়তে পারেন।

এই তালিকা চূড়ান্ত নয় এবং কংগ্রেস হাইকমান্ড শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করবে।