ইতিহাসের আজকের দিনের উল্লেখযোগ্য যত ঘটনা (১৩ ফেব্রুয়ারি)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি
১২৫৭ – হালাকু খানের মোঙ্গল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে।
১৬০১ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন।
১৬৩৩ – ইনকুইজিশনের পূর্বে বিচারের জন্য গ্যালিলিও গ্যালিলি রোম ফিরে আসেন।
১৭৩৯ – কারণালের যুদ্ধ: ইরানি শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
১৭৮৮ – ওয়েস্ট মিনিস্ট্রিতে ওয়ারেন হেস্টিংসের বিচার শুরু।
১৮৩২ – লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব।
১৮৮০ – টমাস আলভা এডিসন এডিসন এফেক্ট পর্যবেক্ষণ করেন।
১৮৮২ – কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত।
১৮৮৩ – জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।
১৮৯০ – বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
১৯৩১ – ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন।
১৯৩৪ – সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি।
১৯৫৫ – ইসরায়েল সাতটি ডেড সী স্ক্রলের মধ্যে চারটি লাভ করে।
১৯৬০ – ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ।
১৯৭২ – বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা।
১৯৭২ – ঢাকা-মস্কো সরাসরি টেলিযোগাযোগ স্থাপন।
১৯৮২ – গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যা সংঘটিত।
১৯৮৫ – ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আততায়ীদের গুলিতে নিহত হন।
১৯৯০ – জার্মান পুনঃএকত্রীকরণ: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুইস্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধ: দুইটি লেজার নিয়ন্ত্রিত বোমার আঘাতে বাগদাদের আমিরিয়া বাংকার ধ্বংস হয়। এতে ৪০০ জনেরও বেশি ইরাকি বেসামরিক লোক নিহত হলেও মিত্রবাহিনী দাবি করে যে বাংকারটি সামরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছিল।
২০০৭ – সংশোধিত জরুরি ক্ষমতাবিধি জারি করে সরকার।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৫৯৯ – পোপ সপ্তম আলেক্সান্ডার।
১৮৭৯ – সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী।
১৮৮৫ – বেস ট্রুমান, যুক্তরাষ্ট্রের ৩৫তম ফার্স্টলেডি ।
১৮৯১ – গ্রান্ট উড, আমেরিকান চিত্রশিল্পী ও একাডেমিক।
১৮৯২ – রবার্ট এইচ. জ্যাকসন, আমেরিকান আইনজীবী, বিচারক ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ৫৭তম এটর্নি জেনারেল।
১৯১১ – ফয়েজ আহমেদ ফয়েজ, পাকিস্তানি কবি ও সাংবাদিক।
১৯১৩ – খালিদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ।
১৯১৫ – অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।
১৯১৯ – কবি প্রাবন্ধিক মনিরউদ্দীন ইউসুফ জন্মগ্রহণ করেন।
১৯২১ – আহমদ শরীফ, বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনিষী।
১৯২৮ – গেরাল্ড রিগান, কানাডীয় আইনজীবী ও রাজনীতিবিদ, নোভা স্কটিয়ার ১৯তম প্রিমিয়ার।
১৯২৯ – গাজীউল হক, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক।
১৯৪৮ – প্রখ্যাত কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিন জন্মগ্রহণ করেন।

ইতিহাসের এই দিনে যারা মৃত্যুবরণ করেন
৮৫৮ – কেনেথ ম্যাকআলপিন, স্কটিশ রাজা।
৯০৪ – ইয়ায়িয়া ইবনে জিকরাওয়াহ,কারমাতি নেতা
৯৪২ – মুহাম্মদ ইবনে রাইক, মুসলিম সামরিক কর্মকর্তা
১১৩০ – পোপ দ্বিতীয় হনোরিয়াস
১৫৮৫ – অলফনসো সালমেরন, স্প্যানিশ যাজক ও পণ্ডিত।
১৭২৭ – উইলিয়াম উটন, ইংরেজ ভাষাবিদ ও পণ্ডিত।
১৮৮৩ – জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।
১৯৫০ – রাফায়েল সাবাতিনি, ইতালীয়-সুইস লেখক।
১৯৬৪ – অসিতকুমার হালদার বাংলার নবজাগরণের প্রথম দিকের প্রধান চিত্রশিল্পী।
১৯৬৯ – পরেশচন্দ্র ভট্টাচার্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান।
১৯৭৭ – সাংবাদিক আবদুস সালাম ইন্তেকাল করেন।
১৯৮৬ – বৃটিশ বিরোধী সক্রিয় কর্মী, কবি ও সমাজকর্মী আশালতা সেন।
১৯৯৬ – মার্টিন বেলসাম, আমেরিকান অভিনেতা।
২০১২ – হুমায়ুন ফরীদি, বাংলাদেশি অভিনেতা।
২০১৫ – কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক।

দিবস
বিশ্ব রেডিও দিবস