SPORTS: নিজের ‘দাম বাড়াতে’ গিয়ে বিপাকে ঈশান কিষান! বিকল্প পেল টিম ইন্ডিয়া

ঈশান কিষান বোর্ডের নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেটে অংশ না নেওয়ার ফলে টিম ইন্ডিয়ায় সুযোগ পাচ্ছেন না।

সূত্রের খবর, ঈশান বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন যে তিনি রঞ্জি ট্রফি খেলবেন না, বরং সরাসরি আইপিএলে নামবেন।এই সিদ্ধান্তের ফলে ঈশান কিষান নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন বলে মনে করছেন অনেকে।

ঈশান কিষানকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নিয়ে আসার পর নির্দেশ দেওয়া হয়েছিল যে তাকে ক্রিকেট খেলে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে হবে।
ঝাড়খণ্ড দলও ঈশানকে প্রথম একাদশে জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।কিন্তু ঈশান ৬টি ম্যাচে দলের সাথে যোগাযোগ না করে জানিয়ে দেন যে তিনি খেলবেন না।

জানা গেছে, যদি ঈশান ঘরোয়া ক্রিকেট খেলতেন, তাহলে তাকে ইংল্যান্ড সিরিজের জন্য দলে নেওয়া হতে পারত।কিন্তু ঈশান বোর্ডের কথা না শুনায় এবার তাকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হয়নি।তার বদলে ধ্রুব জুরেলকে দলে নেওয়া হয়েছে।এই মুহূর্তে ঈশান ঘরোয়া ক্রিকেট না খেলে পান্ডিয়া ব্রাদার্সের সাথে অনুশীলন করছেন।

ক্রিকেট শুরু করলেও কোচ দ্রাবিড়ের কথা অমান্য করার ফলে ঈশানকে দলে সুযোগ পাওয়ার জন্য অনেক অপেক্ষা করতে হবে।ঈশান কিষানের ভবিষ্যৎ কী হবে তা এখনই বলা মুশকিল।তবে এই মুহূর্তে তিনি নিজের হাতেই নিজের ক্রিকেট জীবনের ক্ষতি করছেন বলে মনে করছেন অনেকে।