গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম, লোকসভা ভোটের আগে ভাঙড়ের রাজনীতিতে ঝড়

বৃহস্পতিবার ভাঙড় থেকে খুনের অভিযোগে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এই ঘটনায় ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

গত ১৫ জুন পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের সময় ISF কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল কর্মীরা। এই ঘটনায় ISF কর্মী মহিউদ্দিন মোল্লা গুলিবিদ্ধ হয়ে মারা যান। মহিউদ্দিনের মৃত্যুর ঘটনায় FIRএ নাম ছিল আরাবুল ইসলামের।ঘটনার ৭ মাস পর বৃহস্পতিবার আরাবুলকে গ্রেফতার করা হয়।

আরাবুলের বিরুদ্ধে এক প্রোমোটারের থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগও রয়েছে। অভিযোগ, টাকা দিতে না চাওয়ায় তার প্রোজেক্টে গিয়ে বোমাবাজি করে আসে।

লোকসভা ভোটের আগে আরাবুলের গ্রেফতারিতে ভাঙড়ের রাজনীতিতে ঝড় উঠেছে। অনেকে মনে করছেন এই ঘটনায় ভোটের ফলাফল প্রভাবিত হতে পারে। আরাবুলের পরিবার এই ঘটনায় এখনও কোনও মন্তব্য করেনি।