ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা (৮ ফেব্রুয়ারী)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি

১৬৭২ –স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন।
১৯০৫ – রুশ-জাপান যুদ্ধ শুরু।

১৯৪১ – ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া।
২০০৫ – গুগল ম্যাপের যাত্রা শুরু

ইতিহাসের এই দিনে যাদের জন্ম

১৮২৮ – জুল ভার্ন, ফরাসি লেখক।
১৮৮৩ – জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।
১৮৮৬ – উস্তাদ ফৈয়াজ খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।
১৮৯৭ – জাকির হুসেইন (রাজনীতিবিদ)  অর্থনীতি বিদ ও ভারতের তৃতীয় রাষ্ট্রপতি।
১৯২৫ – জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ।
১৯৩১ – জেমস ডিন, মার্কিন অভিনেতা।
১৯৩৪ – আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।
১৯৪১ – জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।
১৯৬৩ – মোহাম্মদ আজহারউদ্দীন, ভারতীয় ক্রিকেটার এবং রাজনীতিবিদ
১৯৭৬ – খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।
১৯৮৭ – জাভি গার্সিয়া, স্প্যানীয় ফুটবলার
১৯৯৫ – জশুয়া কিমিচ, জার্মান ফুটবলার

ইতিহাসের এই দিনে যারা মৃত্যুবরণ করেন

১৮৭২ – ভারতের ভাইসরয় আর্ল আফ মেয়ো আততায়ীর হাতে নিহত।
১৯১২ – গিরিশচন্দ্র ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার ও নাট্য পরিচালক।
১৯৫৭ – জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ।
১৯৬০ – জন ল্যাংশ অস্টিন, ইংরেজ দার্শনিক(ভাষা)।
১৯৮৮ – সন্তোষ দত্ত,প্রখ্যাত বাঙালি অভিনেতা।
১৯৯৫ – ‘ অগ্নিকন্যা’ কল্পনা দত্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহযোগী।
দিবস:

বৌদ্ধ ধর্মের নির্ভানা দিবস।