SPORTS: ক্রিকেট ভুলে প্রেমে মজেছেন ইংল্যান্ড টিম, ভ্য়ালেন্টাইন্স সপ্তাহ পালনে আবু ধাবি পাড়ি!

ভাইজ্যাগ টেস্টে বড় ব্যবধানে হেরে ইংল্যান্ড দল এখন আবু ধাবিতে। কনফিডেন্স ফিরে পেতে এবং পরের তিন টেস্টের জন্য প্রস্তুতি নিতে এই বিরতি কাজে লাগানোর কথা ছিল। কিন্তু ক্রিকেট অনুশীলনের পরিবর্তে ছুটি কাটানোর দিকেই বেশি ঝোঁক দেখা যাচ্ছে।
কিছু রিপোর্টে বলা হচ্ছে, বেশ কয়েকজন ইংল্যান্ড ক্রিকেটার তাদের ক্রিকেট কিটই নিয়ে যাননি আবু ধাবি। ট্রেনিং সেন্টারে তাদের যাওয়ার কোনও পরিকল্পনাও নেই। বরং পরিবারের সাথে সময় কাটাতে ক্রিকেট থেকে দূরে থাকতে চান তারা।
ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকাকালাম বলেছেন, “এটা খুব রিল্যাক্সিং হবে। আমরা খুব একটা বেশি ট্রেনিং করব না।”
বিসিসিআই-এর খরচ
চাটার্ড বিমানে আবু ধাবি যাচ্ছে ইংল্যান্ড দল। বিমান ভাড়া দিচ্ছে বিসিসিআই। ১২ ফেব্রুয়ারি আবু ধাবি থেকে ফেরার কথা বেন স্টোকসদের। এরপর দু’দিন প্রস্তুতি নেবেন তারা।
অ্যাশেজ সিরিজের সময়ও ছুটি কাটাতে বিভিন্ন ইউরোপিয়ান ডেস্টিনেশনে চলে গিয়েছিল ইংল্যান্ড দল। তাদের মতে, সিরিজের মাঝে এই ছুটি তাদের মানসিক দিক থেকে চাঙ্গা রাখতে সাহায্য করে।
সিরিজে আর বাকি তিনটি টেস্ট। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে, ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে এবং ৭ মার্চ থেকে ধর্মশালাতে ম্যাচ। এক মাস ধরে চলবে এই সিরিজ। ক্রিকেট না ছুটি, কোন দিকে ঝুঁকবে ইংল্যান্ড?
এই মুহূর্তে ইংল্যান্ডের ক্রিকেট প্রস্তুতি নিয়েই প্রশ্ন উঠেছে। কনফিডেন্স ফিরে পেতে ছুটি কতটা কার্যকর হবে, সময়ই বলে দেবে।