OMG! চলন্ত বিমানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কর্মীর! চাঞ্চল্য ঘটনায়

হংকংয়ে রানওয়েতে টো ট্রাক (বিমান টানার গাড়ি) থেকে চলন্ত বিমানের সামনে পড়ে গিয়ে বিমানবন্দরের এক কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
প্রতিবেদনে জানানো হয়, বিমানবন্দরে দুর্ঘটনায় যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৩৪ বছর। তিনি জর্ডানের নাগরিক এবং হংকংয়ে বিমানবন্দরে কাজ করতেন। তবে তার নাম জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার সময় যে ব্যক্তি টো ট্রাকটি চালাচ্ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই সময় ট্রাকটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন বলে জানা গেছে। অভিযোগ, তার বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণে যাত্রীর আসনে বসা ওই যুবক ছিটকে পড়েন। এরপর বিমানের ধাক্কায় তার মৃত্যু হয়।
বিমানবন্দরের জরুরি পরিষেবার কর্মীরা ওই যুবককে অচেতন অবস্থায় পান। সেসময় তার দেহে গুরুতর জখম ছিল। পরবর্তীতে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যুবক চীনের গ্রাউন্ড সাপোর্ট ও মেনটেনেন্স প্রতিষ্ঠান চায়না এয়ারক্রাফট সার্ভিসের কর্মচারী ছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই কর্মচারী যখন টো ট্রাকটিতে কাজ করছিলেন তখন তার সিটবেল্ট লাগানো ছিল না বলে ধারণা করা হচ্ছে।’
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চায়না এয়ারক্রাফট সার্ভিস কর্তৃপক্ষ।