খিদের জ্বালায় বিড়ালের কাঁচা মাংস ভক্ষণ! কেরালায়া ঘটলো অবাক করা কাণ্ড

কোঝিকোড়ের কুট্টিপুরম বাস স্ট্যান্ডে এক ব্যক্তিকে বিড়ালের কাঁচা মাংস খেতে দেখে হতবাক হন প্রত্যক্ষদর্শীরা।খবর দেওয়া হয় পুলিশে, ভয়ে পালিয়ে যান ব্যক্তি। পরে তাকে রেলস্টেশনের সামনে ধরা হয়।জিজ্ঞাসাবাদে ব্যক্তি জানান, ৪ দিন ধরে অভুক্ত ছিলেন, তাই খিদেয় বিড়ালের মাংস খেয়েছিলেন।ডাক্তারি পরীক্ষার পর তাকে কোঝিকোড় সরকারি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার বিকেলে বাস স্ট্যান্ডে ব্যক্তিকে একটি প্যাকেট থেকে কিছু বার করে খেতে দেখা যায়।প্যাকেট থেকে দুর্গন্ধ বের হতে দেখে সন্দেহ হয় সকলের।আশপাশের লোকজন দেখতে গেলে ধরা পড়ে বিড়ালের কাঁচা মাংস মুখে পুরছেন ব্যক্তি।পুলিশ জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তি চেন্নাই থেকে কোঝিকোড়ে এসেছিলেন।কিছুদিনভাইয়ের কাছে থাকার পর নিখোঁজ হন।পরীক্ষার পর তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়।
বিশেষ দ্রষ্টব্য:
রান্না করা মাংসের তুলনায় কাঁচা মাংসে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা বেশি।কাঁচা মাংস খাওয়ার পর সংক্রমণ, মারাত্মক স্বাস্থ্য সমস্যা, এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকে।
এই ঘটনাটি মানসিক স্বাস্থ্যের গুরুত্বের উপর আলোকপাত করে। মানসিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের প্রতি সচেতন থাকা এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে আসা আমাদের সকলের কর্তব্য।