অস্ট্রেলিয়ার সেনেটর পদে ভারতীয় বংশোদ্ভূত, জেনেনিন তার সম্পূর্ণ পরিচয় ?

৩৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী বরুণ ঘোষ অস্ট্রেলিয়ার সেনেটর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।
তিনি প্রথম ভারতীয় যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।সম্প্রতি এক অন্তর্বর্তী নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করবেন বরুণ।

কয়েকদিন আগে শারীরিক কারণে সেনেটরের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার লেবার পার্টির সদস্য প্যাট্রিক ডডসন।এরপরেই শূন্য পদে আইজীবী বরুণ ঘোষের নাম ঘোষণা করা হয়েছিল।

বরুণ ঘোষের পরিচয়:
বাবা-মা দু’জনই পেশায় চিকিৎসক।১৯৮৫ সালে জন্ম বরুণের।১৯৯৭ সালে পরিবারের সাথে অস্ট্রেলিয়ায় পারথ শহরে চলে এসেছিলেন।
আইন নিয়ে ভর্তি হয়েছিলেন ডারউইন কলেজে।আইনে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে ভর্তি হয়েছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।দীর্ঘদিন আইনজীবী হিসেবে করেছিলেন কাজ।বিশ্বব্যাঙ্কের আইনি পরামর্শদাতা ছিলেন।

রাজনীতিতে:
২০১৯ সালে অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচনের সময় লেবার পার্টিতে যোগদান করেছিলেন।নির্বাচনে লড়াই করে পরাজিত হয়েছিলেন।

এই জয়ের তাৎপর্য:
বরুণ ঘোষের জয় অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির প্রতিফলন।অস্ট্রেলিয়ায় ভারতীয় সম্প্রদায়ের ক্রমবর্ধমান প্রভাবের প্রমাণ।অস্ট্রেলিয়ার রাজনীতিতে ভারতীয়দের অংশগ্রহণ বৃদ্ধির আশা দেখাচ্ছে।

ভবিষ্যতের সম্ভাবনা:
বরুণ ঘোষ অস্ট্রেলিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক আরও উন্নত করতে সাহায্য করবেন।এই ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।