১৬ অগস্টের ডেডলাইন কি শেষ? গ্যাস গ্রাহকদের জন্য এল বিরাট স্বস্তির খবর, একনজরে জেনে নিন নতুন শেষ তারিখ

এলপিজি গ্রাহকদের স্বস্তি! বাড়ল গ্যাস সিলিন্ডারের ই-কেওয়াইসি করার শেষ তারিখ

এলপিজি গ্যাস গ্রাহকদের জন্য স্বস্তির খবর। গ্যাস সিলিন্ডার সংক্রান্ত পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ই-কেওয়াইসি (e-KYC) করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১৬ অগস্ট এর শেষ তারিখ ধার্য করা হলেও, তা নিয়ে চিন্তায় ছিলেন বহু গ্রাহক। কারণ, স্বাধীনতা দিবস ও পরবর্তী ছুটির দিনগুলির কারণে অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি। গ্রাহকদের সেই দুশ্চিন্তা দূর করতেই এবার ই-केওয়াইসি আপডেট করার সময়সীমা কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কতদিন পর্যন্ত করা যাবে ই-কেওয়াইসি?

এলপিজি গ্যাসের ডিলারদের সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ অগস্টের নির্ধারিত ডেডলাইন সামান্য বাড়িয়ে এখন আগামী ২৩ অগস্ট পর্যন্ত ই-কেওয়াইসি করার সুযোগ দেওয়া হচ্ছে। ১৫ অগস্ট ও ১৬ অগস্ট পরপর ছুটির দিন পড়ায় বহু গ্রাহক সমস্যায় পড়তে পারেন— এই দিকটি বিবেচনা করেই সময়সীমা বৃদ্ধির এই পদক্ষেপ।

যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়নি, তবে অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করেছেন এলপিজি ডিলাররা। যাঁদের এখনও গ্যাস সিলিন্ডারের ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি, তাঁরা এই বর্ধিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *