Business: হু হু করে নিচে নামছে আম্বানিদের শেয়ার! বড় ক্ষতির সম্ভাবনা বিনিয়োগ কারীদের

রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির নতুন কোম্পানি Jio ফিনালসিয়াল সার্ভিসেসের শেয়ারে ধস নেমেছে। গত মঙ্গলবার মুম্বই স্টক বাজারে শেয়ারের দাম ৫.১৯ শতাংশ কমে ২৫৩ টাকায় নেমে এসেছে।
গত সোমবার কোম্পানির গত তিন মাসের ব্যবসার ফলাফল ঘোষণা করা হয়। সেখানে দেখা যায়, কোম্পানির লাভের পরিমাণ ৫৬ শতাংশ কমেছে। এর আগে ৬৬৮.১৮ কোটি টাকা লাভ করেছিল রিলায়েন্সের এই কোম্পানি। বর্তমানে যা ২৯৩.৮২ কোটিতে নেমে এসেছে।
কোম্পানির আয়ও কমেছে প্রায় ৩২ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে কোম্পানির আয়ের পরিমাণ ছিল ৬০৮.০৪ কোটি টাকা। ডিসেম্বরে যা নেমে আসে ৪১৩.৬১ কোটিতে।
অন্যদিকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সংস্থার খরচের পরিমাণ বেড়েছে ৯৮.৯৫ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যা ছিল ৭১.৪৩ কোটি।
গত বছরের ২১ অগাস্ট Jio ফিনালসিয়ালকে স্টক মার্কেটে তালিকাভুক্ত করেন মুকেশ আম্বানি। চলতি বছরের শুরুতে অবশ্য কোম্পানির শেয়ারের গ্রাফ ৯ শতাংশ পর্যন্ত চড়েছিল। পরে তা ধীরে ধীরে নামতে শুরু করে।
সম্প্রতি রিলায়েন্সের স্টক বৃদ্ধি নিয়ে চাঞ্চল্যকর দাবি করে গ্লোবাল ব্রোকিং ফার্ম CLSA। তাঁদের কথায়, গত বছর রিলায়েন্সের শেয়ার 10 শতাংশ ব্যবসা করেছিল। তবে আগামী 12 থেকে 18 মাসের মধ্যে রিলায়েন্সের স্টক থেকে ভালো রিটার্নের সম্ভাবনা রয়েছে।