OMG! গাড়ি চাপা দিয়ে প্রেমিকাকে হত্যার চেষ্টা যুবকের, বেডে শুয়ে আর্তনাদ করছেন তরুণী

ঝগড়ার পর প্রেমিকাকে ইচ্ছাকৃত ভাবে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের মহারাষ্ট্র সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তার পুত্রের বিরুদ্ধে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় পুলিশে অভিযোগ করলেও অভিযোগ নেয়া হয়নি।

প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত যুবকের নাম অশ্বজিৎ গায়কোয়াড়। তার বাবা অনিল গায়কোয়াড় মহারাষ্ট্র সরকারের সড়ক উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর। আহত প্রেমিকার অভিযোগ, প্রভাবশালী হওয়ার কারণেই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি পুলিশ।

প্রিয়া সিং নামে ওই নারী জানান, রাগ করে ওই যুবক প্রেমিকার দুই পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন চালককে। পায়ের হাড়গোড় ভেঙে সেই তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রিয়া ইনস্টাগ্রামে পুরো ঘটনাটির বিবরণ দিয়েছেন। তিনি নিজের ভাঙা পায়ের ছবি দিয়ে জানিয়েছেন, গত ১১ ডিসেম্বর ভোর ৪টের সময় তিনি প্রেমিকের ডাকে তার বাড়িতে গিয়েছিলেন। তাদের বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল। কিন্তু যুবক প্রথম থেকেই তার সঙ্গে অস্বাভাবিক আচরণ করছিলেন বলে দাবি করেছেন প্রিয়া।

যুবকের এক বন্ধু তাকে অপমান করেলে। তার প্রতিবাদ করতে গেলেই যুবকের সঙ্গে তার ঝামেলা শুরু হয়। প্রিয়া সমাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে অভিযোগ করেন, তাকে তার প্রেমিক বেধড়ক মারধর করেন। পরে তাকে রাস্তায় ফেলে দিয়ে নিজের গাড়ির চালককে নির্দেশ দেন, তার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে।

চালকও নির্দেশ অমান্য করেননি। গুরুতর আহত অবস্থায় সারা শরীরে ক্ষত নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে প্রিয়ার।

তার অভিযোগ, পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে থানা থেকে তাকে জানানো হয়, ‘উপরমহলের চাপ’ আছে। সেই কারণে তার অভিযোগ পুলিশ নথিভুক্ত করতে পারবে না। এরপরেই সমাজমাধ্যমের দ্বারস্থ হন তরুণী।

প্রিয়ার পোস্ট সমাজি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেন। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *