মদন মিত্রের অসুস্থতায় আরও জটিলতা, হাসপাতালের বেড থেকে পড়ে ভাঙল কাঁধের হাড়

গত ৪ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে জানান চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতেই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় জ্ঞান হারান তিনি। তখনই তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হয়।

এই পরিস্থিতিতে হাসপাতালের বেড থেকে হঠাৎ নীচে পড়ে যান মদন মিত্র। প্রবল খিঁচুনি জেরেই বেড থেকে মাটিতে পড়ে যান তিনি। ঠাণ্ডায় মাটিতে বাঁ-হাত গিয়ে চাপ পড়ে। তখনই কাঁধের একটি হাড় ভেঙে গিয়েছে বলে সূত্রের খবর।

আজ, শুক্রবার কাঁধের এক্স-রে হয়েছে। এক্স-রে করে দেখা গিয়েছে, মদন মিত্রের অস্ত্রোপচার করা দরকার। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও অসুস্থ থাকায় এখনই অস্ত্রোপচার করা হচ্ছে না।

মদন মিত্রের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা মদন মিত্রকে পরীক্ষা করেন। তাঁর কাঁধের এক্স-রে করা হয়।

চিকিৎসকদের মতে, এই অবস্থায় অস্ত্রোপচার সম্ভব নয়। মদনের শ্বাসকষ্ট এখনও আছে। অক্সিজেন দিতে হচ্ছে। স্যালাইনও চলছে।

মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি নিয়ে রাজ্যে উদ্বেগ ছড়িয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *