‘মানুষের রায় মাথা পেতে নিয়েছি’-ত্রিপুরাতে হারের কারণ জানালেন অভিষেক ব্যানার্জি

অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় তৃণমূলের শোচনীয় পরাজয় নিয়ে মুখ খুললেন। তিনি এদিন ত্রিপুরায় শোচনীয় পরাজয়ের বিষয়ে দিলেন প্রতিক্রিয়া।

অভিষেক ব্যানার্জি সাংবাদিকদের বলেন ‘মানুষ যা রায় দিয়েছে তা মাথা পেতে নিয়েছি। কিন্তু ভোটের দিন গুন্ডামি, লুটপাট ও ভিভোটের নামে প্রহসন হয়েছে। আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ভুয়ো ভোটার ধরা পড়েছে, বুথে বসতে দেয়া হয়নি পোলিং এজেন্টকে, প্রার্থীরা আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, ত্রিপুরার উপনির্বাচনে ৩ টি আসনেই TMC লাভ করেছে চতুর্থ স্থান। ভোট পাওয়ার নিরিখে বেশিরভাগ আসনেই তিন সংখ্যাত গন্ডি পেরোতে পারেনি তৃণমূল। ত্রিপুরার সুরমা আসনে শুধুমাত্র ১০২০ টি ভোট পেয়েছেন তৃণমূল প্রাথী অর্জুন নমশূদ্র।

খবর অনুযায়ী তৃণমূল ভোট পেয়েছে মাত্র ২.৯১ শতাংশ। সেখানে ত্রিপুরায় বিজেপি ভোট পেয়েছে ৪৫.২০ শতাংশ। এখনো ম্পর্যন্ত ২ টি আসনে জয়ী ঘোষিত হয়েছে একটিতে কংগ্রেস ও অন্য আসনে চলছে গণনা।

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদ ধরে রাখার জন্য নির্বাচনে লড়াই করেছেন বিজেপি নেতা মানিক সাহা। এই প্রথমবার নির্বাচনে দাঁড়ালেন তিনি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানাগেছে টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে জয়ী হয়েছে ত্রিপুরার (Tripura) নতুন দায়িত্ব পাওয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা।

তবে সারা জাগালেও আশানুরূপ ফলাফলের দোর গোড়ায় নেই TMC ও CPIM। তবে মন্দার বাজারে ভালো ফল করেছেন বিজেপি থেকে কংগ্রেসে ফিরে যাওয়া সুদীপ রায় বর্মন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *