Cyclone: ঘূর্ণিঝড় মিধিলি চালাচ্ছে তাণ্ডব, জেনেনিন এই সাইক্লোনের নামকরণ করেছে কোন দেশ?

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে এটি স্থলভাগে আঘাত হানে।
ঘূর্ণিঝড়ের অগ্রভাগ দুপুর ১১টার দিকে বাংলাদেশের উপকূলের কাছে পৌঁছায়। দুপুর ১২টার দিকে এটি স্থলভাগে আঘাত হানার পর মোংলা ও পায়রা উপকূল অতিক্রম করে।
ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার। তবে উপকূলে আঘাত হানার পর তা দুর্বল হতে শুরু করে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মিধিলি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ভারতের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে।
ঘূর্ণিঝড় মিধিলির নাম দিয়েছে মলদ্বীপ। এর অর্থ একটি বৃহৎ বৃক্ষ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও, ঝোড়ো হাওয়ায় গাছপালা ভেঙে পড়েছে এবং কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘূর্ণিঝড়ের নামকরণের নিয়ম
বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে বিশ্বের ১৩টি দেশ। ২০০০ সাল থেকে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) বা ESCAP-র অন্তর্গত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওমান ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে। ২০১৮ সালে ইরান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী এই প্যানেলে সামিল হয়।
ঝড়ের নাম ঠিক করার জন্যে প্রত্যেক দেশ কিছু নাম প্রস্তাব করে। ‘প্যানেল অন ট্রপিকাল সাইক্লোন’-এর কাছে সেই নামগুলি পেশ করা হয় ও একটি তালিকা তৈরি হয়। এই তালিকায় প্রতিটি অক্ষরের জন্যে একটি করে নাম থাকে।
কোনও ঘূর্ণিঝড়ের নামের পুনরাবৃত্তি করা হয় না। এছাড়াও, বিশ্বের কোনও গোষ্ঠীকে আঘাত পৌঁছতে পারে এমন নাম দেওয়া যাবে না।