অস্ত্রোপচার বন্ধ রেখে চা খেতে বেরিয়ে গেল চিকিৎসক, ফিরলেন চার ঘণ্টা পর

নাগপুরের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ ঘটনা ঘটেছে। অস্ত্রোপচারের মাঝে রোগীদের বসিয়ে রেখে চা খেতে বেরিয়ে গেলেন এক চিকিৎসক। চার ঘণ্টা পর ফিরে এলেন তিনি।

গত ৩ নভেম্বর (শুক্রবার) নাগপুর জেলার মৌদা গ্রামীণ হাসপাতালের অধীনে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আটজন মহিলার পরিবার পরিকল্পনা অস্ত্রোপচার (ভাসেকটমি) করার কথা ছিল। অস্ত্রোপচার করছিলেন হাসপাতালের চিকিৎসক ডাঃ টিএস ভালাভি।

চারজন মহিলার অস্ত্রোপচার শেষ হওয়ার পরে এবং বাকি রোগীদের অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। সেই সময় ডাঃ ভালাভি হাসপাতালের কর্মীদের কাছ থেকে এক কাপ চায়ের খেতে চান বলে জানা গিয়েছে। কিন্তু বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর চা না পেয়ে অপারেশন থিয়েটার ছেড়ে চলে যান।

বিষয়টি জানাতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ জেলা মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করেন। মেডিকেল অফিসার তৎক্ষণাৎ এক চিকিৎসকের ব্যবস্থা করেন। যাদের অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল তাদের অপারেশন করা হয়। জেলা প্রশাসন এ নিয়ে তদন্ত শুরু করেছে।

হাসপাতালের স্টাফ, রোগী এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে আটটি নির্ধারিত অস্ত্রোপচার সেদিনই সম্পন্ন হয়। তবে বাকি অস্ত্রোপচারগুলি ওই চিকিৎসক করেছিলেন কিনা তা জানা যায়নি।

জেলা স্বাস্থ্য আধিকারিক, ডাঃ অজয়া ডাওলে জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনাটি তদন্ত করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি একটি বিস্তারিত রিপোর্টও জমা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *