সাবধান! পুজোয় কঠোর সিদ্ধান্ত নিলো মেট্রো, এক ভুলেই গুণতে হবে মোটা জরিমানা

শহর কলকাতার পরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল মেট্রো। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মেট্রো ব্যবহার করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন। কিন্তু সম্প্রতি মেট্রোয় বিনা টিকিটে ভ্রমণের অভিযোগ বেড়ে চলেছে। এই অসাধু যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই কড়াকড়ি শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।

কীভাবে হচ্ছে কারচুপি?

অভিযোগ, অনেক ক্ষেত্রেই একসঙ্গে ৫-৬ জন বা ৭-৮ জন মিলে যাতায়াতের সময় সকলে টিকিট কাটছে না। নিয়ম অনুযায়ী প্ল্যাটফর্ম প্রবেশের সময় টোকেনটি নির্দিষ্ট জায়গায় স্পর্শ করাতে হয়।গেট বন্ধ হওয়ার আগেই একজনের সঙ্গে আর একজন দ্রুত সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ টোকেন জমা না দিয়েই প্ল্যাটফর্ম ছাড়ছে।

মেট্রোয় টিকিট চেকিং শুরু

এই অসাধু যাত্রীদের ধরতে মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে। প্রতিদিনই মেট্রো স্টেশনে টিকিট চেকিং চলছে। পুজোর সময় মেট্রোয় যাত্রীদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। তাই এই সময় টিকিট চেকিং আরও কড়াকড়ি করা হবে।

জরিমানা

টিকিট ছাড়া ধরা পড়লে ২৫০ টাকা জরিমানা ও সঙ্গে যে দূরত্ব অতিক্রম করেছে, সেই ভাড়া দিতে হবে যাত্রীকে।

যাত্রীদের প্রতি আহ্বান

মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন, টিকিট ছাড়া ভ্রমণ না করার জন্য। টিকিট ছাড়া ভ্রমণ করলে শুধুমাত্র জরিমানা নয়, আইনি ব্যবস্থাও হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *