NH10: জাতীয় সড়ক বিচ্ছিন্ন, সিকিম থেকে শিলিগুড়ি পর্যটকদের ভরসা ‘বিকল্প রুট’

সিকিমের মেঘভাঙা বৃষ্টি ও তিস্তার হড়পা বানের কারণে জাতীয় সড়ক ১০ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের ফেরাতে বিকল্প পথ ব্যবহার করা হচ্ছে। এই বিকল্প পথে গাড়ি চলাচল করতে সময় লাগছে দ্বিগুণ।
সিকিম থেকে পর্যটকদের ফেরাতে গ্যাংটক থেকে পেডং আলগারা, লাভা, গোরুবাথান, ডামডিম, সেবক হয়ে শিলিগুড়িতে আসা যাওয়া করা যাচ্ছে। এছাড়াও গ্যাংটক থেকে রানিপুল, সিংতাম, রংপো, নামথাং, নামচি, জোরথাং, সিংলা হয়েও আরেকটি রুট রয়েছে।
বিকল্প রুটে গাড়ি চলাচল করতে সময় লাগছে প্রায় ৭-৮ ঘণ্টা। দশ নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ি হয়ে গ্যাংটক পৌঁছতে ৩ থেকে ৪ ঘন্টা সময়ে লাগে।
সিকিমে আটকে থাকা পর্যটকেরা ধীরে ধীরে নামতে শুরু করেছেন। তবে সময় ও গাড়িভাড়া বেশি হওয়ায় সিকিমে নতুন করে পর্যটকের সংখ্যা কমছে।
বিকল্প রুটে গাড়ি চলাচল করতে বেশি সময় লাগার কারণে পর্যটকদের জন্য খরচও বেড়েছে। গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এখন প্রায় ৮-১০ হাজার টাকা ভাড়া লাগছে।
সিকিমে বিপর্যয়ের কারণে পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের আসার সংখ্যা কমে গেছে এবং যারা আটকে আছেন তাদের ফেরাতে বেশি সময় ও খরচ লাগছে।