চুল পাতলা ও রুক্ষ হয়ে যাচ্ছে, এই সমস্যা থেকে রক্ষা পেতে চটজলদি অনুসরণ করুন এসব পদ্ধতি

চুলে প্রাণ না থাকলে তাতে কোনো রকম স্টাইলই মানায় না। দেখতে বেশ বাজে লাগে। সৌন্দর্য ও সাজ অসম্পূর্ণ থেকে যায়, যদি চুলে জেল্লা না থাকে। চুলের সমস্যায় ভোগেন এমন মানুষের সংখ্যা কম নয়। সমস্যা থেকে রেহাই পাওয়া মোটেই সহজ নয়। কিন্তু এই রোজকার সমস্যার সমাধান পার্লারে গিয়ে করাও সম্ভব নয়।

তাই বাড়িতেই তৈরি করে নিন কলা দিয়ে হেয়ার মাস্ক। যা আপনার চুল ঘন করবে, সেই সঙ্গে ফেরাবে জেল্লা। চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিগুলো সম্পর্কে-

>> চুলে পুষ্টি জোগাতে কলার সঙ্গে পেঁপে আর মধুর মাস্ক ব্যবহার করুন। পরিমাণ মতো পাকা কলার সঙ্গে পাকা পেঁপে চটকে মাখুন। এর পরে মিশ্রণটি তরল করতে মধু মেশান। স্ক্যাল্প থেকে পুরো চুলে মাখুন সেই প্যাক। এর পরে শাওয়ার ক্যাপ পরে নিন। ৪৫ মিনিটসেই প্যাক মাথায় রেখে শ্যাম্পু করুন।

>> শুধু খাওয়া নয়, চুলের জন্যও কলার উপকারিতা অপরিসীম। কলার সঙ্গে ডিম ও মধু দিয়েও একটি প্যাক তৈরি করতে পারেন। পাকা কলা চটকে তাতে একটা ডিম ফাটান। এর পরে একটু মধু মিশিয়ে নিন। মাস্কটি স্ক্যাল্পে ও চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

>> চুলে খুশকির সমস্যা হলে চুলের স্বাস্থ্য দ্রুত খারাপ হয়। এক্ষেত্রে একটা পাকা কলার সঙ্গে টকদই ও দু চামচ মধু মিশিয়ে চটকে ভালো করে মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণটি তৈরি হয়ে গেলে স্ক্যাল্পে ও চুলে ভালো করে মাস্কটি লাগান। আধা ঘণ্টা মাস্কটি রেখে ভালো করে শ্যাম্পু করুন। চুলের খুশকি দূর করতে এর জুড়ি মেলা ভার।

>> যাদের চুল বেশি তারাই এই মাস্ক ব্যবহার করুন। পাকা কলা আগে ভালো করে চটকে নিন। তাতে এবার নারকেলের দুধ মিশিয়ে নিন। হালকা চুল ভিজিয়ে চুলের গোড়ায় এই মাস্ক লাগান। আস্তে আস্তে স্ক্যাল্প মাসাজ করুন। এতে চুলের ডিপ কন্ডিশনিং হয়। চুল হয় মোলায়েম ও গোড়া থেকে শক্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *