পুজোর আগেই সুখবর, দাবি মেনে শিলিগুড়িতে ফের শুরু হচ্ছে সিটি বাস পরিষেবা

শিলিগুড়ি শহরে পুজোর আগে সিটি বাস পরিষেবা চালু করার সম্ভাবনা দেখা দিয়েছে। দিন কয়েক আগেই শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের সঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC) চেয়ারম্যানের বৈঠক হয়েছে। বৈঠকে শহরের কিছু রুটে সিটি বাস চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনজেপি থেকে শালুগাড়া, মিলনমোড় সহ আরও বেশ কিছু রুটে সিটি বাস চালানো হবে। এর আগে এই রুটগুলিতে সিটি বাস থাকলেও পরে তা নানা কারণে বন্ধ হয়ে যায়। ফের যাতে সিটি বাস চালু করানো হয় তা নিয়ে বহুদিন ধরেই দাবি করে আসছিলেন সাধারণ মানুষ।

শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানান, পুজোর আগে সিটি বাস চালু করা যাবে বলে আশা করছি। এনবিএসটিসির চেয়ারম্যানের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে।

তবে সিটি বাস চালানো হলে শহরের রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। শহরের ভেতরের রাস্তা ও এলাকাগুলি দিয়ে প্রচুর স্কুল বাস চলাচল করে। এর সঙ্গে সিটি বাসের তালিকা জুড়লে ট্রাফিকের চাপ বাড়বে। তাই শহরে যানজটের কথা মাথায় রেখে নির্দিষ্ট সংখ্যাতেই সিটি বাস চালানো সম্ভব বলে জানা গিয়েছে।

অন্যদিকে, শিলিগুড়ি শহরে গত কয়েক বছরে ব্যাপক হারে টোটো কিংবা ই-রিক্সার সংখ্যা বেড়েছে। আইন ভেঙে টোটোগুলিকে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে চলতে দেখা যাচ্ছে। যেকারণে এই টোটোগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বহুদিন ধরেই।

শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানান, পুজোর পরে টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে। বিনা নম্বরের টোটো শহরের মধ্যে চলতে দেওয়া হবেনা বলেও জানিয়েছেন তিনি।

সিটি বাস চালু হলে যাত্রীদের জন্য সুবিধা হবে

শিলিগুড়ি শহরে সিটি বাস চালু হলে যাত্রীদের জন্য অনেক সুবিধা হবে। বর্তমানে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বাসের অভাবে অনেককে হাঁটা বা অটো, টোটোয় চড়তে হয়। সিটি বাস চালু হলে যাত্রীরা কম খরচে ও দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

এছাড়াও, সিটি বাস চালু হলে টোটো, ই-রিক্সার দাপট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *