সাই পল্লবীর সঙ্গে জুটি বাঁধছেন আমির পুত্র জুনায়েদ?, কিন্তু কেন?

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম থ্রি’ নিয়ে। অবশেষে শনিবার (৯ সেপ্টেম্বর) নিজের ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে পরবর্তী ছবির ঘোষণা করেছিলেন অক্ষয়। আসন্ন ছবিটির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

ইতোমধ্যেই আসন্ন ছবিটির একটি টিজার প্রকাশ্যে এসেছে। যেটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে উৎসাহ দেখিয়েছেন নেটাগরিকরা। তবে ঘটা করে ছবির ঘোষণা করাই সার! ছবি ঘোষণার দিন দুয়েকের মধ্যেই বন্ধ হয়ে গেল এর শুটিং।

জানা গেছে, মাথার উপর দু’কোটির দেনা রয়েছে ছবির নির্মাতাদের। যেই বকেয়া টাকা শোধ না করা পর্যন্ত ছবির শুটিং শুরু হবে না।

মূলত ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে বকেয়া টাকা না মেটানোর অভিযোগ তোলেন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনে অ্যাসোসিয়েশন’ কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ২০১৫ সালে ‘ওয়েলকাম ব্যাক’র মুক্তির পরেও ছবির সঙ্গে জড়িত প্রযুক্তিবিদদের পারিশ্রমিক মেটাননি প্রযোজক।

সেই বছরই নাকি নাদিয়াদওয়ালার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে একটি বিবৃতি জারি করেন কর্তৃপক্ষ। পারিশ্রমিকের চার কোটির টাকার মধ্যে মাত্র দু’কোটি টাকা দিয়েছিলেন তিনি। তবে সিনেমা মুক্তির তিন বছর পরেও বাকি দু’কোটি টাকা মেটাননি প্রযোজক। ফেডারেশনের দাবি, বকেয়া না মেটানো পর্যন্ত অক্ষয় ও দিশার মতো অভিনেতাদের কাছেও নাকি ছবির শুটিং শুরু না করার আর্জি রেখেছেন তারা।

ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজের মতো একঝাঁক তারকাদের। আগামী বছরের ক্রিসমাসের সময় মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে শুটিং শুরু হ‌ওয়া ঘিরে আপাতত দেখা দিয়েছে অনিশ্চয়তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *