সৃজিতের ‘এক্স=প্রেম’-এর প্রশংসায় প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা

একসময় পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর প্রেম নিয়ে খুব চর্চা হতো টলিউডে। সেই সৃজিত এখন সংসার করছেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার সঙ্গে। স্বস্তিকা প্রাক্তন য়ে গেছেন অনেক আগে। তবু প্রাক্তন প্রেমিক সৃজিতের নতুন সিনেমা ‘এক্স=প্রেম’-এর প্রশংসা করলেন নায়িকা।

সৃজিত মুখোপাধ্যায় কি গভীর প্রেমে বিশ্বাসী? তার ‘এক্স=প্রেম’ দেখে অনেকে এমনটাই মনে করছেন। সৃজিতের নতুন ছবি দেখে ফেলেছেন স্বস্তিকাও। সেটি দেখে তিনি জানান, ছবির বেশ কিছু গান তার বেশ ভালো লেগেছে। কিছু কিছু সংলাপ তো নোটবুকে লিখে রাখার মতো!’ তবে সৃজিত নিজে কতটা গভীর প্রেমে বিশ্বাসী, তা তিনি জানেন না বলে দাবি করেন।

সৃজিতের ‘জাতিস্মর’ সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। ‘এক্স=প্রেম’ দেখে নায়িকা বলেন, সিনেমার প্রথমার্ধ থেকেও দ্বিতীয় ভাগ বেশি টেনেছে তাকে। দুই জোড়া জুটির চরিত্রে অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত আর শ্রুতি দাস। এদের মধ্যে অর্জুনের অভিনয় দেখে অভিনেত্রী মুগ্ধ। স্বস্তিকা তার ভক্ত হয়ে গিয়েছেন বলে জানান।

মুক্তির আগেও ‘এক্স=প্রেম’ নিয়ে মুখ খুলেছিলেন স্বস্তিকা। পুরনো একটি ছবি প্রকাশ্যে এনেছিলেন, তাতে সত্রাজিৎ সেন এবং সৃজিতের মধ্যমণি তিনি নিজে। সঙ্গে সহজ মন্তব্য, ‘এক্স= প্রেম + বন্ধুত্ব + ইত্যাদি। এক লাড়কা এক লাড়কি কাভি দোস্ত নেহি হো সাকতে- এসব বাজে কথা আমরা বিশ্বাস করি না।’সৃজিতকে এরকম আরও সিনেমা বানানোর কথাও বলেন স্বস্তিকা।TS

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *