ভক্তদের জন্য সুখবর! রাত দুইটা, ভোর পাঁচটাতেও চলতে পারে শাহরুখের ‘জওয়ান’!

৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। ছবির টিকেটের চাহিদা এত বেশি যে ভারতজুড়েই রাখা হয়েছে ভোরের শো। এমনকি গভীর রাতে শো রাখা হয়েছে পশ্চিমবঙ্গে।

ভারতের নানা স্থানে ‘জওয়ান’-এর শো থাকছে ভোর পাঁচটা ও সাতটায়। হায়দরাবাদে এই প্রথম কোনো বলিউড ছবির শো রাখা হয়েছে ভোর ৭টায়। ভোর ছয়টায় রাখা হয়েছে গায়তি গ্যালাক্সিতে। পশ্চিমবঙ্গতে তাতেও কুলাতে না পেরে রাত সোয়া দুইটায় শো রাখা হয়েছে।

ভারত জুড়ে ‘জওয়ান’র অগ্রিম টিকেট বিক্রি হয়েছে ৬ লাখেরও বেশি। বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে ‘জওয়ান’-এর আয় ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে। ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি টাকা, অন্যদিকে ‘জওয়ান’ আয় করতে পারে ৬০ থেকে ৭০ কোটি টাকা।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *