মুক্তির আগেই মেগা রিভিউ, কেমন হল শাহরুখের জওয়ান? দেখুন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি জওয়ান মুক্তির মাত্র দুই দিন আগেই তার প্রথম রিভিউ প্রকাশিত হয়েছে। বক্স অফিস ট্র্যাকার এবং বিনোদন পোর্টাল অলওয়েজ বলিউড টুইটারে ছবিটির রিভিউটি শেয়ার করেছে।
রিভিউতে বলা হয়েছে, “জওয়ান একটি খুব আকর্ষণীয় ক্রাইম ছবি। যার বিভিন্ন অ্যাঙ্গেল, সঠিক গতি এবং অসামান্য সিনেমাটোগ্রাফিও রয়েছে। অ্যাকশন, কমেডি, থ্রিলার এবং আরও অনেক কিছু-সহ একটি পরিপূর্ণ বিনোদন প্যাকেজ। যেখানে শাহরুখ খান, বিজয় সেতুপতি এবং অ্যাটলি দর্শকের মন জয় করে রেখেছেন।”
রিভিউটি প্রকাশিত হওয়ার পর শাহরুখ খানের ভক্তরা বেশ খুশি। তারা ছবিটিকে বছরের পরবর্তী বড় ব্লকবাস্টার বলেও অভিহিত করেছে।
অগ্রিম বুকিংও খুব দ্রুত হচ্ছে। আশা করা হচ্ছে যে ছবিটি অগ্রিম বুকিং এবং সম্ভবত প্রথম দিনের আয়ের ক্ষেত্রে পাঠানের সর্বকালের রেকর্ড ভেঙে দেবে।
অ্যাটলি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন নয়নতারা। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জওয়ান ছবিটি।