মৃত্যুর আগে প্রেমিককে বিয়ে করেছিল ১০ বছরের মেয়েটি! জেনেনিন কি কারণ?

লিউকেমিয়া (রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার) আক্রান্ত হয়েছিল ১০ বছর বয়সী এমা এডওয়ার্ড। সে খুব করে চেয়েছে তার শৈশবের প্রিয় মানুষটার সাথে গাঁটছড়া বাঁধতে। আর সেই চাওয়াও পূরণ হয়েছে তার মৃত্যুর মাত্র ১২ দিন আগে।
গত ২৯ জুন লিউকেমিয়া আক্রান্ত এমা ও তার শৈশবের প্রেমিক ড্যানিয়েল মার্শাল বিয়ে করেছিল। তার ১২ দিন পরই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমায় এমা।
গত বছরের এপ্রিল মাস থেকেই লিউকেমিয়ার চিকিৎসা নিচ্ছিল এমা। তার বাবা-মা ভেবেছিলেন হয়তো তাদের এই ছোট্ট কন্যা ক্যান্সারকে হারিয়ে দিতে পারবে। তবে চলতি বছরের জুনে জানা যায়, এমার হাতে আর মাত্র অল্প কয়েকদিন সময় আছে। জীবনঘাতী এই অসুখের কাছে তাকে হার মানতেই হবে।
আর এই খবর পাওয়ার পরই এমা ও ড্যানিয়েলের মা-বাবা তাদের বিয়ের আয়োজন করে। এই ছোট্ট বিয়ের আয়োজনে একশ’ অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়। আর সেই বিয়ের ধুন না কাটতেই এমার কাছে আসে পরপারের ফরমান। অনন্তের পথে ছুটতে বাধ্য হয় দশ বছরের ছোট্ট মেয়েটি।
সূত্র: নিউইয়র্ক পোস্ট