নিজের হাতে খেয়ে স্বস্তি পান না, স্বাচ্ছন্দ্যবোধও করেন না শাহরুখ খান, কারণটা কি?

নিজের হাতে খেয়ে স্বস্তি পান না, স্বাচ্ছন্দ্যবোধও করেন না বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ছোটবেলা থেকে কখনও নিজের হাতে খাওয়ার অভ্যাসই করেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এর কারণও জানিয়েছেন অভিনেতা। তার দাবি, তিনি যখন হাত দিয়ে খাওয়ার চেষ্টা করেন, তখন তাকে দেখতে খুব বোকা বোকা লাগে।

নিজের হাতে খাওয়ার অভ্যাস তৈরি না হওয়ার জন্য শাহরুখ তার মাকে দায়ী করেছেন। এই প্রসঙ্গে শৈশবের স্মৃতিও হাতড়াতে দেখা গিয়েছে অভিনেতাকে।

শাহরুখ বলেন, তার বাবা-মা দু’জনেই ভিন্ন ঘরানার রান্না করতে ভালবাসতেন। দক্ষিণ ভারতের প্রায় সমস্ত খাবার আমার চেখে দেখা।

তার বাবার হাতে তৈরি রান এবং তার সঙ্গে মায়ের হাতে বানানো মটন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করতেন অভিনেতা।

শাহরুখের যখন ১৫ বছর বয়স, তখন তার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তার পর থেকে মায়ের কাছে বড় হয়ে ওঠেন শাহরুখ এবং তার বোন। ছোটবেলা থেকে শাহরুখকে তার মা-ই খাইয়ে দিয়েছেন। এমনকি বয়স যখন ২৫ বছর তখনও মায়ের হাতেই খেতেন অভিনেতা। ১৯৯০ সালে শাহরুখের মা মারা যান।

শাহরুখ বলেন, ছোটবেলায় আমাকে তাদের হাতে খাওয়াতেন বাবা-মা। কিন্তু আমি আমার ছেলেমেয়ের সঙ্গে এমন করি না।

তবে শাহরুখ যে তার সন্তানদের জন্য রান্নাঘরেও গিয়েছেন তা জানিয়েছেন অভিনেতা নিজেই। তিনি বলেন, আমি ডিম সেদ্ধ করতে পারি। চা বানাতে পারি।

শাহরুখ বলেন, আরিয়ান যখন ছোট ছিল তখন আমি ওর জন্য পাস্তাও বানিয়েছি। শুধু তাই নয়, আরিয়ানের সঙ্গে ব্যাটম্যান ছাঁচের কুকিজও বানিয়েছি আমি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *