OMG! সাপের মুখে চুমু দিতে গিয়ে পাল্টা কামড় খেলেন তরুণী, দেখেনিন ভাইরাল ভিডিও

সাপ দেখলে ভয় পায় না এমন মানুষ কমই আছে। বিষধর হোক বা না হোক, সাপের নাম শুনলেই অনেকে আতঙ্কে ভোগেন। এ কারণেই হয়তো সাপ ধরা, গলায় পেঁচিয়ে ছবি তোলা বা প্রাণীটির মাথায় চুমু খেয়ে নিজেকে সাহসী দেখানোর ট্রেন্ড চালু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই চেষ্টা যে যেকোনো সময় বিপদের কারণ হতে পারে, সেটাই হাঁড়ে হাঁড়ে টের পেলেন এক তরুণী। সাহস দেখিয়ে অজগরের মুখে চুমু খেতে গিয়ে ঠোঁটে পাল্টা কামড় খেয়েছেন তিনি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও।

ইন্টারনেটের কল্যাণে সাপের নানা ধরনের ভিডিও প্রায়ই নজরে আসে। সাপ নিয়ে নানা কেরামতি করে ভাইরাল হন অনেকে। কিন্তু এবার সাপকে চুমু খেতে গিয়ে বিপদে পড়লেন এক তরুণী।

টুইটারে ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েক ফুট দীর্ঘ একটি বিশাল অজগর সাপকে কাঁধে তুলেছেন দুই যুবক। সাপটির মুখের দিকটা উঁচু করে ধরে ছিলেন একজন। অন্যজন দুই হাতে ধরে তুলে রেখেছিলেন সাপের লেজের অংশ। সাপটিকে দেখতে এসে প্রথমে গায়ে হাত বুলিয়ে দেন তরুণী। তারপর মুখ নিচু করে মাথায় চুম্বন করতে যান তিনি। আর এরপরেই হয় ছন্দপতন।

কয়েক মুহূর্তের মধ্যেই সাপকে চুমু খাওয়ার দুঃসাহস দেখানোর ফল ভোগ করেন তরুণী। সাপটির খুব কাছে মুখ নিতেই পাল্টা তরুণীর ঠোঁট কামড়ে ধরে সে। আচমকা এমন বিপদ আসতে পারে তা বুঝে উঠতে পারেননি তরুণী। তিনি যে যন্ত্রণায় কাতরাতাচ্ছিলেন তা বেশ বোঝা গেছে। যদিও এরপর কী হয়েছিল তা ভিডিওতে দেখানো হয়নি।

ভিডিওটি নিয়ে নেটদুনিয়ায় বেশ আলোচনা শুরু হয়েছে। অসংখ্য মানুষ সেটি দেখেছেন। এসেছে অজস্র প্রতিক্রিয়া। তরুণীর সাহস দেখে চক্ষু চড়কগাছ সবার। এমন চেষ্টার পরিণাম যে ভয়ংকর হবে তা আঁচ করা যায় বলে মন্তব্য করেছেন অনেকে।

সূত্র: এই সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *