OMG! ঘর পরিষ্কার করার ‘ঝাড়ুতে’ও রয়েছে পুষ্টি, স্টিকার লাগানো ঝাড়ু বিক্রি হচ্ছে বাজারে

প্রক্রিয়াজাত খাবারের পুষ্টিগুণ স্বাভাবিকভাবেই তার প্যাকেটে লেখা থাকে। পুষ্টিগুণ পরীক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানাবিধ তদারকিও করে। কিন্তু তাই বলে ঘর পরিষ্কার করার ‘ঝাড়ুতে’ও রয়েছে পুষ্টি! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে এমনটিই দেখা যাচ্ছে। সম্পূর্ণ ক্যালোরি চার্টসহ একটি ঝাড়ুর ছবি এখন সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
ঝাড়ু বা ঝাঁটা আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য সরঞ্জাম, যা প্রতিটি বাড়িতেই পাওয়া যায়। বিভিন্ন আকার ও ধরনের ঝাড়ু ঘর থেকে ময়লা দূর করার জন্য খুবই কার্যকর। কিন্তু ভাইরাল ছবিতে যা দেখা গেছে, তাতে বিশেষ ওই ঝাড়ুটি কেবল পরিচ্ছন্নতা নয়, তার চেয়েও আরও বেশিকিছু দিচ্ছে।
ভাইরাল ছবিতে দেখা গেছে, একটি সাধারণ দোকানের বাইরে রাখা ঝাড়ুর প্যাকেটে লেখা রয়েছে ক্যালোরি চার্ট। সেখানে বলা হচ্ছে, প্রতিটি ঝাড়ুতে ১৫০ ক্যালোরি রয়েছে। শুধু তাই নয়, চর্বি থেকে কোলেস্টেরল ও প্রোটিন পর্যন্ত সবকিছুর হিসাবও সেখানে রয়েছে।
ঝাড়ুর প্যাকেটে আরও লেখা রয়েছে, প্রতি পাত্রে ১৫ জনকে পরিবেশন করার মতো খাবার রয়েছে। এছাড়া এতে মোট ১৩% ফ্যাট রয়েছে, যার মধ্যে ৫% স্যাচুরেটেড। তাছাড়া এ ঝাড়ু ৭% সোডিয়াম, ৬% কার্বোহাইড্রেট, ৭% ডায়েটারি ফাইবার ও ২% আয়রন বহন করে।
ভাইরাল ওই ছবির নিচে অনেকেই মজার মজার সব প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ঝাড়ুতে ক্যালোরি চার্ট রয়েছে, থাকতেই পারে। কেউ যদি এটিকে খাবার হিসেবে খেতে চান! মজার এ মন্তব্যটি নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
কেউ কেউ আবার বলছেন, চার্টটি বলতে চেয়েছে, দিনে এই ঝাড়ু আধাঘণ্টা ব্যবহার করার পরে একজন ব্যক্তি কত ক্যালোরি হারাবেন। এর রিপ্লাইয়ে একজন লিখেছেন, ৩০ মিনিটের জন্য এ ঝাড়ু ব্যবহারে ৩০০ ক্যালোরি হারানো সম্ভব।
সূত্র: এনডিটিভি ফুড