১০ মিনিটে ফুল রিচার্জের জাদু! ৪৬২ বিএইচপি পাওয়ার নিয়ে হাজির নয়া BMW i3, ফিচার শুনলে চোখ কপালে উঠবে

ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়ে বিশ্ববাজারে নিজেদের তুরুপের তাস প্রকাশ্যে আনল জার্মানির বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিএমডব্লিউ (BMW)। তাদের জনপ্রিয় ‘৩ সিরিজ’ (3 Series) সেডানের নতুন অবতার হিসেবে অফিশিয়ালি সামনে এলো সম্পূর্ণ ইলেকট্রিক ‘BMW i3 Neue Klasse’। আধুনিক ডিজাইন, চোখধাঁধানো ডিজিটাল কেবিন এবং ষষ্ঠ প্রজন্মের ব্যাটারি প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই গাড়িটি সিঙ্গেল চার্জেই পাড়ি দেবে ৯১২ কিলোমিটার পথ!
একবার চার্জে ৯১২ কিমি ও সুপারফাস্ট চার্জিংয়ের জাদু
বিএমডব্লিউ-র নতুন এই গাড়িতে দেওয়া হয়েছে ষষ্ঠ প্রজন্মের (Gen 6) ‘BMW eDrive’ প্রযুক্তি ও ৮০০-ভোল্ট ইলেকট্রিক্যাল আর্কিটেকচার।
-
BMW i3 50 xDrive: এতে রয়েছে একটি বিশালাকার ১০৮.৭ kWh ব্যাটারি প্যাক। ডুয়াল মোটরের সাহায্যে এটি সর্বোচ্চ ৪৬২ bhp পাওয়ার ও ৬৪৫ Nm টর্ক তৈরি করতে পারে। একবার সম্পূর্ণ চার্জ দিলেই গাড়িটি টানা ৯১২ কিলোমিটার পর্যন্ত চলবে! মাত্র ৪.৭ সেকেন্ডেই ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম এই গাড়ি।
-
সুপারফাস্ট চার্জিং: এতে রয়েছে ৪০০ কিলোওয়াটের ডিসি আল্ট্রা-ফাস্ট চার্জিং সাপোর্ট। যার ফলে মাত্র ১০ মিনিট চার্জ করলেই গাড়িটি ৪২৩ কিলোমিটার চলার মতো শক্তি সঞ্চয় করে নেয়।
-
BMW i3 40 xDrive: অপেক্ষাকৃত সাশ্রয়ী এই ভ্যারিয়েন্টে রয়েছে ৮২.৮ kWh ব্যাটারি, যা ৩৬৮ bhp পাওয়ার এবং ৭১০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
স্পোর্টি ও ফিউচারিস্টিক ডিজাইন
সংস্থার ঐতিহ্যবাহী ‘কিডনি গ্রিল’ এবং ডুয়াল হেডলাইটকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এক সূত্রে বেঁধে একটি সিঙ্গেল ডিজিটাল ইউনিটের রূপ দেওয়া হয়েছে। গাড়ির সাইড প্রোফাইলে রয়েছে লম্বা হুইলবেস এবং পেছনে চওড়া ও মাসকুলার লুক। ভ্যারিয়েন্ট অনুযায়ী ক্রেতারা ১৯ থেকে ২১ ইঞ্চির প্রিমিয়াম অ্যালয় হুইল বেছে নেওয়ার সুযোগ পাবেন।
কেবিন যেন আস্ত সায়েন্স ফিকশন ল্যাব
গাড়িটির অন্দরে রয়েছে চালককেন্দ্রিক ‘BMW Panoramic iDrive’ প্রযুক্তি। এর ১৭.৯ ইঞ্চির সুবিশাল সেন্ট্রাল টাচস্ক্রিন ডিসপ্লে ছাড়াও উইন্ডস্ক্রিনের ওপর ভেসে ওঠা ‘প্যানোরামিক ভিশন’ যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তোলে। রয়েছে বড় প্যানোরামিক সানরুফ, মেমরি ফাংশন যুক্ত স্পোর্টস সিট এবং বিশ্বমানের হারমান কার্ডন (Harman Kardon) সাউন্ড সিস্টেম।
থাকছে পেট্রোল ও হাইব্রিড বিকল্পও
যারা এখনই পুরোদমে ইলেকট্রিক গাড়িতে যেতে চান না, তাঁদের জন্য থাকছে ৪৮-ভোল্ট মাইল্ড-হাইব্রিড প্রযুক্তির ৩.০ লিটার ৬-সিলিন্ডার পেট্রোল মডেল BMW M350 xDrive। এটি ৪৩৭ bhp পাওয়ার জেনারেট করে এবং মাত্র ৪.১ সেকেন্ডে ১০০ কিমির গতি ছুঁয়ে ফেলে। এছাড়াও নিরাপদ ড্রাইভিংয়ের জন্য এতে থাকছে লেভেল-২ ADAS এবং ড্রাইভিংয়ের আনন্দ বাড়াতে বিশেষ ‘ড্রিফট মোমেন্ট’ (Drift Moment) ফিচার।